Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মৃতের সংখ্যা বেড়ে ১৭, ‘রহস্যজনক’ রোগের কারণ খুঁজতে জম্মু-কাশ্মীরে কেন্দ্রের বিশেষজ্ঞ দল

জলের নমুনায় নিউরোটক্সিন মিলেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মৃতের সংখ্যা বেড়ে ১৭, ‘রহস্যজনক’ রোগের কারণ খুঁজতে জম্মু-কাশ্মীরে কেন্দ্রের বিশেষজ্ঞ দল

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 21 January 2025 13:49

দ্য ওয়াল ব্যুরো: ‘রহস্যজনক’ রোগের হাত থেকে মুক্তি মিলছে না। সময় যত গড়াচ্ছে জম্মু ও কাশ্মীরে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর, এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রত্যেকেই কাশ্মীরের কোটরাঙ্কা তেহসিলের বারহাল গ্রামের বাসিন্দা বলে প্রশাসন সূত্রে খবর। এখনও পর্যন্ত ঠিক কোন রোগের কারণে মৃত্যু হচ্ছে বা মানুষ আক্রান্ত হচ্ছেন, তা বুঝতে পারছেন না চিকিৎসকরা।

গত ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত ৩৮ জন এই উপসর্গে আক্রান্ত হয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রের খবর। ঘটনায় ইতিমধ্যে উচ্চ পর্যায়ের কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার কমিটির প্রতিনিধিরা বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে কাশ্মীরের রাজৌরিতে পৌঁছেছেন বলে খবর। 

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, এলাকা থেকে পানীয় জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। তা ন্যাশনাল সেন্টার ফর ডিজ়িজ কন্ট্রোল, পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পরীক্ষাও করা হয়েছে। কিন্তু সেখানে কোনও ব্যাকটেরিয়া বা ভাইরাসের হদিশ পাওয়া যায়নি। তবে নমুনায় নিউরোটক্সিন মিলেছে। 

চিকিৎসকরা জানিয়েছন, সাপ, বিছের বিষে নিউরোটক্সিন থাকে। এর প্রভাবে মস্তিষ্ক, মেরুদণ্ড এবং স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সবথেকে চিন্তার বিষয়, মৃতদের মধ্যে ৭ জনের বয়সই ১৪ বছর বা তার কম। ঠিক কী রোগ হয়েছিল তাদের সেটা কেউই নিশ্চিত করে বলতে পারছে না। নতুন কোনও ভাইরাসের প্রকোপে এমন ঘটনা ঘটছে, নাকি এর পিছনে জঙ্গিদের কোনও হাত রয়েছে, এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে।


```