Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

মিজোরামে ভেঙে পড়ল পড়শি দেশের সেনা বিমান, আশঙ্কাজনক ৬

যারা ইতিমধ্যে ভারতে প্রবেশ করেছে, মায়ানমারকে বলা হয়েছিল সেই সেনাদের ফিরিয়ে নিয়ে যেতে।

মিজোরামে ভেঙে পড়ল পড়শি দেশের সেনা বিমান, আশঙ্কাজনক ৬

শেষ আপডেট: 23 January 2024 16:02

দ্য ওয়াল ব্যুরো: মায়ানমারের উত্তর-পশ্চিমে সাগাইং প্রদেশে সরকারি বাহিনী ও পিডিএফের মধ্যে সংঘর্ষ বেশ কিছুদিন ধরেই চলে আসছে। এই অশান্তির আবহে মায়ানমারের সেনা বিমান ভেঙে পড়ল ভারতের সীমানায়। মঙ্গলবার মিজোরামে এই বিমান দুর্ঘটনা হয়। জানা গেছে, ওই বিমানে ১৪ জন যাত্রী ছিলেন। তাদের সকলকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রের খবর, মিজোরামের লেংপুই বিমানবন্দরে ভেঙে পড়ে মায়ানমার সেনার বিমান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে। বিমানবন্দরে অবতরণের সময় পিছলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে এই বিমান।

মায়ানমারের বর্তমান অবস্থা সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল। বিদ্রোহীদের তীব্র আক্রমণের মুখে পড়ে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করছিল মায়ানমারের সেনা। তাদের মধ্যে ১৮৪ জনকে দেশে ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছে ভারত। এই বিমানটি সেই সেনাদের কয়েকজনকে মিজোরাম থেকে মায়ানমারে ফেরত নিয়ে যেতে এসেছিল।  

বিদ্রোহীদের তীব্র আক্রমণের মুখে পড়ে মায়ানমার সেনাবাহিনী শুধু মিজোরামে নয়, মণিপুর সহ ভারতের একাধিক সীমান্ত রাজ্যে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তাদের প্রবেশের অনুমতি দেয়নি ভারত সরকার। যারা ইতিমধ্যে ভারতে প্রবেশ করেছে, মায়ানমারকে বলা হয়েছিল সেই সেনাদের ফিরিয়ে নিয়ে যেতে।


```