মুসকান ও সৌরভের ছবি
শেষ আপডেট: 19 March 2025 17:16
দ্য ওয়াল ব্যুরো: ফাঁসি (Hang till Death) চাই মেয়ের। জামাইকে খুনের পিছনে নিজের মেয়ের কঠোর শাস্তির দাবি জানালেন মুসকানের (Muskan Rastogi) বাবা, মা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মীরাটের (Meerut) বাসিন্দা স্বামী সৌরভ রাজপুতকে প্রেমিকের সাহায্য নিয়ে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে স্ত্রীয়ের বিরুদ্ধে। অভিযোগ, স্বামীর দেহ ধারাল ছুরি দিয়ে কুপিয়ে প্রথমে ১৫ টুকরো করা হয় এবং পরে একটি প্ল্যাস্টিকের ড্রামে (Plastic Drum) ঢুকিয়ে সিমেন্ট দিয়ে সিল করে দেয়।
বুধবার সংবাদমাধ্যমকে মুসকানের বাবা-মা প্রমোদ কুমার রাস্তোগি ও মা কবিতা রাস্তোগি পরিষ্কার জানিয়েছেন, মেয়েকে রক্ষার কোনওরমক চেষ্টাই করেনি তাঁরা। উল্টে মেয়ে তাঁদের কাছে এসে জামাইকে খুন করার কথা জানালে তাঁরাই পুলিশকে খবর দেন। তাঁদের দাবি, সৌরভের এমন পরিণতির জন্য মুসকানকে কঠিন শাস্তি পেতেই হবে।
পুলিশ সূত্রে খবর, স্বামী সৌরভের বন্ধু সাহিলের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে মেয়ে। পরিবারের কথা ভুলে কেন এমন পদক্ষেপ নিল মেয়ে? উত্তরে মুসকানের পরিবারের দাবি, জামাই মেয়েকে খুব ভালবাসত। সমস্যা আমাদের মেয়েই সমস্যা ছিল। পরিবার থেকে আলাদা করার পাশপাশি জামাইয়ের সব সম্পত্তি নয়ছয় করেছে সে।
জানা গিয়েছে, স্বামীকে ড্রামের ভিতর পুরে মৃতদেহ অন্যত্র ফেলে আসতে না পেরে প্রেমিক সাহিলকে নিয়ে উত্তরাখণ্ডে বেড়াতে গেছিল মেয়ে। মঙ্গলবার রাতে ফিরেই আমাদের সঙ্গে দেখা করতে আসে এবং নিজের অপরাধের কথা স্বীকার করে নেয়। ঘটনাটি জানতে পেরে আমরাই মেয়েকে থানায় নিয়ে যাই।
এরপরই সবচেয়ে চাঞ্চল্যকর দাবি করে মুসকানের বাবা। তাঁর অভিযোগ, মুসকান এবং সাহিল মাদকাসক্ত ছিল। মেয়ে বাড়িতে এলে জানতে চাই কেন এমন কাণ্ড ঘটাল সে? উত্তরে মেয়ে জানায় সৌরভ বাড়িতে ফিরে আসায় তাদের মাদক সেবন বন্ধ হয়ে যেতে পারে। সেই ভয় থেকেই এমন পরিণতি।
মুসাকানের মা কবিতা জানিয়েছেন, জামাই আমাদের নিজের বাবা, মায়ের মতো শ্রদ্ধা করত। সেও আমাদের ছেড়ে চলে গেল। আমার মেয়েকে ফাঁসি দেওয়া উচিত। বেঁচে থাকার অধিকার ও হারিয়ে ফেলেছে।