মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে অনুদানের টাকা চুরির অভিযোগে গ্রেফতার ৮ কর্মী, উদ্ধার নগদ টাকা।
দু’মাস ধরে পরিকল্পিতভাবে চলছিল সবটা। সামনে এল বড় তথ্য।
.jpeg.webp)
সিদ্ধিবিনয়াক মন্দির
শেষ আপডেট: 26 March 2026 15:00
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সাত সকালে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে চুরি। মন্দিরের অনুদানের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল কর্মীদের একাংশের বিরুদ্ধে। ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ, উদ্ধার হয়েছে প্রায় ৮০ হাজার টাকা।
মুম্বইয়ের (Mumbai) বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে (Siddhivinayak Temple) এদিন সকালে এই ঘটনা সামনে আসে। তদন্তে জানা গিয়েছে, অনুদানের বাক্স (Donation Box) এক ঘর থেকে অন্য ঘরে সরানোর সময়ই টাকা আত্মসাৎ (Misappropriation) করা হচ্ছিল।
অভিযোগ, বাক্স সরানোর সময় আঙুলের ফাঁকে ধীরে ধীরে টাকা বের করে নেওয়া হত, যাতে তা সহজে ধরা না পড়ে। অত্যন্ত পরিকল্পিত (Planned) এবং ধীরগতির এই পদ্ধতিতে প্রায় দু’মাস ধরে চলছিল চুরি। অথচ এতদিন এনিয়ে কেউ কোনও সন্দেহ করেনি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সকলেই ওই মন্দিরের কর্মী (Staff) এবং চুরি করা টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিত। পুরো প্রক্রিয়াটাই এমনভাবে করা হত যাতে নজরে না আসে।
মন্দির ট্রাস্ট (Temple Trust) গত শনিবার, ২১ মার্চ এফআইআর (FIR) দায়ের করার পর দ্রুত পদক্ষেপ করে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যে একাধিক গ্রেফতারি হয়। ধৃতদের নাম রাজেন্দ্র পেন্দুরকর (Rajendra Pendurkar), শরদ ঘাড়ি (Sharad Ghadi), সমীর শিবালকর (Sameer Shivalakar), অরবিন্দ কাদগে (Arvind Kadge), অনিল রাহাতে (Anil Rahate), পদ্মাকার আদকর (Padmakar Aadkar), অভিষেক মুলিক (Abhishek Mulik) এবং মহেন্দ্র ভাইজে (Mahendra Bhaije)।
এদের মধ্যে কয়েকজনকে পুলিশি হেফাজতে (Police Custody) রেখে জেরা করা হচ্ছে, বাকিদের পাঠানো হয়েছে বিচারবিভাগীয় হেফাজতে (Judicial Custody)।
তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এই চক্রে আরও কেউ জড়িত কি না এবং উদ্ধার হওয়া টাকার বাইরেও আরও বড় অঙ্কের লেনদেন হয়েছে কি না।
গোটা ঘটনায় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা (Security Protocol) নিয়েও প্রশ্ন উঠেছে। তদন্ত এগোতেই নতুন তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ।