Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Mumbai Murder: খুন করে গা ঢাকা দিলেও বদলায়নি রোজের রুটিন! কীভাবে ফাঁদ পেতে অভিযুক্তকে ধরল পুলিশ

লোকাল ট্রেন থেকে নামার সময় পেশায় প্রফেসর অলোক সিংয়ের সঙ্গে ধাক্কা লেগে যায় তাঁর (Malad railway station killing)। বচসা বাড়তেই অভিযুক্ত রাগের মাথায় পকেট থেকে ধারাল অস্ত্র বের করে অধ্যাপকের পেটে একাধিকবার আঘাত করেন।

Mumbai Murder: খুন করে গা ঢাকা দিলেও বদলায়নি রোজের রুটিন! কীভাবে ফাঁদ পেতে অভিযুক্তকে ধরল পুলিশ

মুম্বইয়ে প্রফেসর খুন!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 26 January 2026 14:50

দ্য ওয়াল ব্যুরো: সামান্য কথা কাটাকাটির জেরে মুম্বইয়ের রেল স্টেশনে প্রকাশ্যে কলেজের এক অধ্যাপককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন এক যুবক (Mumbai professor murder)। শনিবার সকালের এই ঘটনায় স্টেশন চত্বরে তীব্র আতঙ্কের পরিস্থিতি তৈরি করে। কিন্তু খুনের পর পুলিশের হাত থেকে বাঁচতে গা ঢাকা দিলেও রোজের রুটিনমতোই কাজ করছিলেন। আর তাতেই ১০০-র বেশি সিসিটিভি খতিয়ে দেখে পুলিশ ১২ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে।

ধৃতের নাম ওমকার শিণ্ডে। জানা যায়, গত শনিবার সকালে মালাডে লোকাল ট্রেন থেকে নামার সময় পেশায় প্রফেসর অলোক সিংয়ের সঙ্গে ধাক্কা লেগে যায় তাঁর (Malad railway station killing)। বচসা বাড়তেই অভিযুক্ত রাগের মাথায় প্ল্যাটফর্মে নামামাত্রই পকেট থেকে ধারাল অস্ত্র বের করে অধ্যাপকের উপর চড়াও হয়ে পেটে একাধিকবার আঘাত করেন। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অলোক। এরপর ভিড়ের সুযোগ নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।

অলোককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন (Mumbai professor murder)। ঘটনার পরই জিআরপি খুনের মামলা রুজু করে এবং পাঁচটি আলাদা দল গঠন করে তদন্ত শুরু করে। রেলস্টেশন, প্ল্যাটফর্ম, রাস্তার মোড়, অটোস্ট্যান্ড- সব জায়গা মিলিয়ে ১০০-র বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে (Mumbai GRP arrest)। তদন্তে জানা যায়, ওমকার প্রতিদিন নির্দিষ্ট সময়ে মালাড থেকে চার্নি রোডে যাতায়াত করে। এই রুট ধরে আন্ধেরি, বান্দ্রা, মুম্বই সেন্ট্রাল, সব এলাকার ফুটেজ খতিয়ে বড় সূত্র পায় পুলিশ।

মালাডের ত্রিবেণী নগর এলাকায় তাকে একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়। এরপর স্থানীয় সূত্রদের সক্রিয় করা হয়। পুলিশ অনুমান করেছিল রবিবার অভিযুক্ত হয়তো বাইরে বেরোবে না, তবুও নজরদারি চলতে থাকে। রবিবার সকাল ৭:৪০ নাগাদ ওমকার শিণ্ডেকে মালাড স্টেশনের কাছে অটো থেকে নামতে দেখে সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলে পুলিশ।

জিজ্ঞাসাবাদে পুলিশ যখন ঘটনাস্থল থেকে পালানোর ফুটেজ দেখায়, তখন ওমকার নিজেকে চিহ্নিত করে খুনের কথা স্বীকার করে (Alok Kumar Singh murder)। সে জানায়, রাগের মাথায় পকেটে থাকা একটি ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেছিল, কিন্তু তা প্রাণঘাতী হবে তা সে ভাবেনি।

পুলিশ সূত্রে জানা গেছে, ওমকার মালাডেই বাবা-মা ও দাদার সঙ্গে থাকে। তাঁর একটি ইমিটেশন গয়নার ছোট দোকান আছে গ্রান্ট রোডে। আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ২৯ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।


```