Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

আইসক্রিমের ভিতর মানুষের আঙুল, মুখে আটকাতেই আঁতকে উঠলেন ডাক্তার

মুম্বইয়ের মালাডে অভিযোগ দায়ের

আইসক্রিমের ভিতর মানুষের আঙুল, মুখে আটকাতেই আঁতকে উঠলেন ডাক্তার

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 13 June 2024 13:30

দ্য ওয়াল ব্যুরো: হরর ফিল্মের দৃশ্য। তীব্র গরম থেকে একটু তৃপ্তির আমেজ অনুভব করতে আইসক্রিমে জিভ বোলাতে গিয়েই নজরে এল। মানুষের আঙুল! আপনার-আমার ক্ষেত্রে কী প্রতিক্রিয়া হবে, তা অনুমান করে কল্পনায় ভেবে দেখতে পারেন মুম্বইয়ের ওই ডাক্তার কীভাবে আঁতকে উঠেছিলেন। প্রথমে ভেবেছিলেন কোন আইসক্রিমে থাকা কোনও বাদামের কুচি হবে। কিন্তু, ডাক্তার বলেই মুহূর্তে বুঝতে পারেন ওটা মানুষের আঙুলের টুকরো।

ওর্লেম ব্রান্ডন সেরাও নামে ওই ডাক্তার মুম্বইয়ের শহরতলি মালাডে বাস করেন। ইয়াম্মো আইসক্রিম কোম্পানির বাটারস্কচ কোন অর্ডার করেন অনলাইনে। সেই আইসক্রিম খেতে গিয়েই এই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হতে হয় ডাক্তারকে। তিনি স্থানীয় থানায় ওই নমুনা নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করেছেন।

অনলাইনে শেয়ার করা এক ছবিতে দেখা গিয়েছে, কোন আইসক্রিমের ভিতর থেকে মানুষের আঙুলের টুকরো বেরিয়ে আছে। তিনি বলেন, প্রথমে তো ভেবেছিলাম বাদাম। ভাগ্যিস গিলে ফেলিনি।

একটি ভিডিও বার্তায় ডঃ সেরাও বলেন, আমি অ্যাপের মাধ্যমে তিনটি কোন আইসক্রিমের অর্ডার দিয়েছিলাম। তার মধ্যে একটি ইয়াম্মো ব্রান্ডের বাটারস্কচ। অর্ধেকটা যখন খেয়ে ফেলেছি, তখন আমি মুখের ভিতরে শক্ত কিছু একটা অনুভব করি। আমি ভাবি বাদাম কিংবা চকোলেটের টুকরো হবে। কিন্তু, তাতেও থু করে মুখ থেকে ফেলি। তারপর ভালো করে তাকিয়ে দেখে চমকে উঠি।

তিনি আরও বলেন, আমি একজন ডাক্তার। তাই শরীরের অংশ সম্পর্কে ভালোভাবে জানি। খুব যত্ন নিয়ে দেখে বুঝতে পারি ওটা আসলে মানুষের নখ, যার নীচের দিকে আঙুলের দাগও স্পষ্ট ছিল। যতদূর সম্ভব ওটা বুড়ো আঙুল ছিল।

ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে একটি বরফের প্যাকেটে ওই নমুনা নিয়ে মালাড পুলিশের কাছে অভিযোগ করেন। ইয়াম্মো কোম্পানির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে পুলিশ। খাদ্যে ভেজাল এবং মানবজীবনকে বিপদে ফেলার মামলা দায়ের হয়েছে। ওই টুকরোটিকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।


```