Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ভারতে প্রত্যর্পণ ঠেকাতে মুম্বই হামলার অন্যতম চক্রীর মার্কিন সুপ্রিম কোর্টে আর্জি

২০০৮ সালের মুম্বই জঙ্গি হামলার অন্যতম অভিযুক্ত তাহায়ুর রানা

ভারতে প্রত্যর্পণ ঠেকাতে মুম্বই হামলার অন্যতম চক্রীর মার্কিন সুপ্রিম কোর্টে আর্জি

পাকিস্তানি তাহায়ুর রানা আদতে কানাডার নাগরিক।

শেষ আপডেট: 22 November 2024 12:52

দ্য ওয়াল ব্যুরো: ২৬/১১ মুম্বই হামলার ১৬-তম বছর পূর্ণ হবে আগামী মঙ্গলবার। তার আগে দেশকে নাড়িয়ে দেওয়া এই জঙ্গি হামলার অন্যতম চক্রী তাহায়ুর রানা মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল। তাকে যাতে ভারতের হাতে প্রত্যর্পণ না করা হয়, সেই আবেদন জানিয়েছে পলাতক জঙ্গি।

পাকিস্তানি তাহায়ুর রানা আদতে কানাডার নাগরিক। ২০০৮ সালের মুম্বই জঙ্গি হামলার অন্যতম অভিযুক্ত সে। আমেরিকা থেকে তাকে প্রত্যর্পণের বেশ কয়েকটি মামলায় আগেই ব্যর্থ হয়েছিল। এবার বিচারের জন্য যাতে তাকে ভারতের হাতে না তুলে দেওয়া হয়, সেই আর্জি নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রানা।

এর আগে আমেরিকার নিম্ন আদালত ও ফেডারেল কোর্টে এই একই আবেদন নাকচ হয়ে গিয়েছিল। এবার শেষ কামড় দেওয়ার চেষ্টা করল সে। গত ২৩ সেপ্টেম্বর আমেরিকার কোর্ট অফ আপিলস-এ নাইনথ সার্কিট আবেদনটিও নামঞ্জুর হওয়ার পর সে এখন সুপ্রিম কোর্টে গিয়েছে।

উল্লেখ্য, আমেরিকায় আগামী জানুয়ারি থেকেই জো বাইডেনের সরকার নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চলেছে। এমনিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক রয়েছে। জঙ্গি নিকেশে ভারতের প্রধানমন্ত্রীর দৃঢ়তার প্রশংসা করেন ট্রাম্প। সেই হিসাবে তাহায়ুর রানা সরকার বদলের পর নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। কেননা ভারতের হাতে তাকে তুলে দিলে এদেশে তার বরাতে আজমল কাসবের মতো শাস্তি জুটতে পারে।
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলায় ৬ মার্কিন নাগরিক সহ ১৬৬ জনের মৃত্যু হয়েছিল। পাকিস্তানি-মার্কিন জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির অতি ঘনিষ্ঠ ছিল রানা। হামলার দায় স্বীকার করা পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার সঙ্গে যাদের সরাসরি যোগাযোগ ছিল।

মার্কিন সুপ্রিম কোর্টের আবেদনে রানা বলেছে, এই ঘটনার অভিযোগ থেকে তাকে শিকাগোর ফেডারেল কোর্ট বেকসুর খালাস দিয়েছে। এই অবস্থায় তাকে প্রত্যর্পণ করলে তা আদালতের নির্দেশ ভঙ্গ হবে। আবেদনে সে এও বলেছে যে, তাকে ভারতের হাতে তুলে দিলে সেদেশে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।


```