Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'২০ কোটি না দিলে খুন করা হবে...', মুকেশকে ফের প্রাণনাশের হুমকি!

এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত সেটাই পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে। মুকেশ আম্বানির সঙ্গে এমন ঘটনা আগেও একাধিকবার ঘটেছে।

'২০ কোটি না দিলে খুন করা হবে...', মুকেশকে ফের প্রাণনাশের হুমকি!

শেষ আপডেট: 28 October 2023 11:30

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির প্রাণ সংশয়! মুম্বই পুলিশ সূত্রে খবর, রিলায়েন্স কর্তা ইমেল মারফত প্রাণনাশের হুমকি পেয়েছেন। ২০ কোটি টাকা দাবি করা হয়েছে। টাকা না দিলে মুকেশ আম্বানিকে খুন করা হবে হুমকি দেওয়া হয়েছে।

মুম্বই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, মুকেশ আম্বানিকে যে ইমেল পাঠানো হয়েছে তাতে লেখা আছে, 'আপনি যদি আমাদের ২০ কোটি টাকা না দেন, আমরা আপনাকে মেরে ফেলব। আমাদের ভারতের মধ্যে সব থেকে ভালো শুটার আছে।'

বিষয়টি নজরে আসতেই মুকেশের নিরাপত্তারক্ষী, গামদেবী থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধি ৩৮৭ ও ৫০৬ (২) ধারায় মামলা রুজু করা হয়েছে। জানা গেছে, গত ২৭ অক্টোবর এই ইমেল করা হয়েছে। 

এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত সেটাই পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে। মুকেশ আম্বানির সঙ্গে এমন ঘটনা আগেও একাধিকবার ঘটেছে। গত বছরই মুকেশ ও তাঁর পরিবারকে ফোন করে হুমকি দেয় রাকেশ কুমার মিশ্র নামে এক ব্যক্তি। মুম্বই পুলিশ বিহার থেকে তাকে গ্রেফতার করেছিল। আম্বানি পরিবারের বাসভবন 'অ্যান্টিলিয়া' সহ এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে বিস্ফোরণ করার হুমকি দিয়েছিল রাকেশ। 

২০২১ সালেও এমন হুমকি পেয়েছিলেন মুকেশ। সে বার একটি গাড়ি করে ২০টি বিস্ফোরক পাঠিয়েছিল দুষ্কৃতীরা। সঙ্গে চিঠিও পাঠায়। সেখানে লেখা ছিল, 'এটা তো কেবল ট্রেলর।'


```