Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'২০ নয়, ২০০ কোটি দিতে হবে, না হলে মৃত্যু অবধারিত', মুকেশকে ফের হুমকি 

২০ কোটি নয়, এবার ২০০ কোটি টাকা দাবি করে ফের মুকেশ আম্বানিকে ইমেল করল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। শুক্রবার ২০ কোটি টাকা চেয়ে যে আইডি থেকে ইমেল এসেছিল মুকেশ আম্বানির কাছে, শনিবার সেই একই আইডি থেকেই ইমেল করা হয়েছে বলে খবর। 

'২০ নয়, ২০০ কোটি দিতে হবে, না হলে মৃত্যু অবধারিত', মুকেশকে ফের হুমকি 

শেষ আপডেট: 29 October 2023 11:45

দ্য ওয়াল ব্যুরো: ২০ কোটি নয়, এবার ২০০ কোটি টাকা দাবি করে ফের মুকেশ আম্বানিকে ইমেল করল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। শুক্রবার ২০ কোটি টাকা চেয়ে যে আইডি থেকে ইমেল এসেছিল মুকেশ আম্বানির কাছে, শনিবার সেই একই আইডি থেকেই ইমেল করা হয়েছে বলে খবর। 

শুক্রবার রিলায়েন্স কর্তা যে ইমেল পেয়েছিলেন তাতে লেখা ছিল, 'আপনি যদি আমাদের ২০ কোটি টাকা না দেন, আমরা আপনাকে মেরে ফেলব। ভারতের মধ্যে সবথেকে ভাল শ্যুটার আমাদের হাতে আছে।' 

শুক্রবার বিষয়টি নজরে আসতেই মুকেশের নিরাপত্তারক্ষী, গামদেবী থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। জানা যায়, গত ২৭ অক্টোবর প্রথম ইমেলটি করা হয়েছিল। পুলিশ ইমেল প্রেরকের খোঁজ শুরু করে। জানা যায়, সাদাব খান নামে এক ব্যক্তিকে চিহ্নিত করে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। 

২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের মুকেশ আম্বানিকে ইমেল করা হয়। এবার ২০ কোটি নয়, ২০০ কোটি টাকা দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, 'আপনি আমাদের আগের পাঠানো ইমেলের কোনও জবাব দেননি। তাই এখন আপনাকে ২০০ কোটি টাকা দিতে হবে। যদি টাকা না পাই মৃত্যু অবধারিত।' প্রথম ইমেল প্রেরকের হদিস পেয়েছে পুলিশ, কিন্তু দ্বিতীয়বার একই আইডি থেকে কে বা কারা ইমেল করল সেটাই খতিয়ে দেখা হচ্ছে। 

মুকেশ আম্বানির সঙ্গে এমন ঘটনা আগেও একাধিকবার ঘটেছে। গত বছরই মুকেশ ও তাঁর পরিবারকে ফোন করে হুমকি দেয় রাকেশ কুমার মিশ্র নামে এক ব্যক্তি। মুম্বই পুলিশ বিহার থেকে তাকে গ্রেফতার করেছিল। আম্বানি পরিবারের বাসভবন 'অ্যান্টিলিয়া' সহ এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে বিস্ফোরণ ঘটানোর হুমকি দিয়েছিল রাকেশ। 

২০২১ সালেও এমন হুমকি পেয়েছিলেন মুকেশ। সে বার একটি গাড়ি করে ২০টি বিস্ফোরক পাঠিয়েছিল দুষ্কৃতীরা। সঙ্গে চিঠিও পাঠায়। সেখানে লেখা ছিল, 'এটা তো কেবল ট্রেলর।'


```