Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

ডোনাল্ড ট্রাম্প-মেলানিয়ার নৈশভোজ ও শপথে থাকবেন আম্বানি কর্তাগিন্নিও, কত চাঁদা দিলেন?

শনিবারই ভার্জিনিয়ার ট্রাম্প ন্যাশনাল গল্ফ ক্লাবে একটি স্বাগত অনুষ্ঠান ও আতসবাজি পোড়ানোর মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে।

ডোনাল্ড ট্রাম্প-মেলানিয়ার নৈশভোজ ও শপথে থাকবেন আম্বানি কর্তাগিন্নিও, কত চাঁদা দিলেন?

আগামী ২০ জানুয়ারি ৪৭-তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ট্রাম্প। গ্রাফিক্স- শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 18 January 2025 11:34

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের অন্যতম ধনকুবের, এশিয়ার ধনীতম ব্যবসায়ী রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানি শনিবারই ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন পৌঁছে যাচ্ছেন। আগামী ২০ জানুয়ারি ৪৭-তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ট্রাম্প। সেই মহাসমারোহের শুরু হচ্ছে এদিন থেকেই। সূত্রে জানা গিয়েছে, ১৮ জানুয়ারি মুকেশ ও নীতা আমেরিকার রাজধানী ওয়াশিংটনে নামবেন। এবং তাঁদের আসন সংরক্ষিত থাকছে গণ্যমান্য অতিথিদের মঞ্চে। সেখানে ট্রাম্প ক্যাবিনেটের সদস্যরা এবং নির্বাচিত রিপাবলিকান জনপ্রতিনিধিরা বসবেন, সেখানেই আসন থাকছে মুকেশ ও নীতার।

শনিবারই ভার্জিনিয়ার ট্রাম্প ন্যাশনাল গল্ফ ক্লাবে একটি স্বাগত অনুষ্ঠান ও আতসবাজি পোড়ানোর মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। তারপরেই হবে ক্যাবিনেট অভ্যর্থনা ও প্রথামতো ভাইস প্রেসিডেন্টের আহ্বানে নৈশভোজ। দুটি অনুষ্ঠানেই হাজির থাকবেন আম্বানি দম্পতি। শপথের আগের দিন রাতে নীতা-মুকেশ ক্যান্ডেল লাইট ডিনারে অংশ নেবেন প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পের সঙ্গে। সেখানে একান্তে কথা হবে ভাইস প্রেসিডেন্ট জেডি এবং উষা ভ্যান্সের সঙ্গেও।

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে হাজির থাকতে মুকেশ আম্বানি কি চাঁদা দিয়ে তহবিল গঠনে সাহায্য করেছিলেন নির্বাচনে? এই প্রশ্নও আপাতত ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। রিয়েল এস্টেট ব্যবসায়ী কোটি কোটিপতি ট্রাম্পের শপথ অনুষ্ঠান কমিটি বিপুল পরিমাণের অর্থ সংগ্রহ করেছিল এই উদ্দেশ্যে। কারণ, এই বিপুল পরিমাণ চাঁদা দিলেই প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী ভাবী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে কিছুটা একান্তে সময় যাপন করা যাবে। এমনকী বেসরকারি নৈশভোজেও উপস্থিত থাকার অফার ছিল। এটা পরিষ্কার নয় যে, আম্বানি দম্পতি এই বিশেষ অভ্যর্থনা লাভের জন্য চাঁদা দিয়েছেন নাকি ট্রাম্পের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন!

ট্রাম্প-ভ্যান্স ইনঅগাব়্যাল কমিটি বেনিফিট-এর আওতায় তহবিল দাতাদের কাছ থেকে ১০ লক্ষ ডলার থেকে ২০ লক্ষ ডলার সংগ্রহ করা হয়েছে। সেই হিসেবে বহু শিল্পপতিই এখন ট্রাম্প-মেলানিয়ার সঙ্গে ১৯ জানুয়ারি নৈশভোজে সময় কাটানোর অপেক্ষায় খিদে বাড়াচ্ছেন। নিউইয়র্ক টাইমসে খবর অনুযায়ী এই অনুষ্ঠানে বিশ্বের তাবড় ধনী-শিল্পপতি, ধনাঢ্য ব্যক্তিদের মাঝে উপস্থিত থাকবেন আম্বানি কর্তাগিন্নিরাও।


```