Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, গোটা দেশেই বর্ষারানির নৃত্যনাট্য শুরু ৬ দিন আগেই

হিমালয় সন্নিহিত সমগ্র রাজ্য এবং পশ্চিম ও পূর্ব ভারতেও অতিরিক্ত বৃষ্টিপাত শুরু

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, গোটা দেশেই বর্ষারানির নৃত্যনাট্য শুরু ৬ দিন আগেই

অসমের বন্যার ছবি।

শেষ আপডেট: 2 July 2024 15:51

দ্য ওয়াল ব্যুরো: অসমের বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৬ লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। কাজিরাঙা জাতীয় উদ্যানের অধিকাংশ এলাকাই জলের তলায়। ভারী বৃষ্টির জেরে অরুণাচল প্রদেশের বহু জায়গায় ধস নামে। আগামী ৬ জুলাই পর্যন্ত ইটানগরে স্কুল ছুটি দিয়েছে প্রশাসন। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে গিয়েছে রাস্তা ভেঙে যাওয়ায়।

আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা নির্ধারিত সময়ের ৬ দিন আগেই দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। ফলে শুধু উত্তর-পূর্ব ভারত নয়, হিমালয় সন্নিহিত সমগ্র রাজ্য এবং পশ্চিম ও পূর্ব ভারতেও অতিরিক্ত বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। যে কারণে বহু শহরই জলমগ্ন হয়ে রয়েছে। আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাসহ বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। রাজস্থান, হরিয়ানা এবং পাঞ্জাবেও ঢুকে পড়েছে মৌসুমি বায়ু। আচমকা আবহাওয়ার এরকম খামখেয়ালিপনা নিয়ে এদিন মুখ খোলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ও। একটি অনুষ্ঠানে তিনি বলেন, দিল্লিতে যে ভয়ঙ্কর গরম পড়েছিল, তারপরেই প্রবল বৃষ্টি আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিতবাহী। ফলে দূষণ কমাতে পরিবেশ বান্ধব জীবনযাত্রা বেছে নেওয়া জরুরি বলে তিনি মনে করেন।

অসমের ডিব্রুগড়ে ২৮ জুন থেকে নদীদ্বীপে আটকে পড়া ১২ জন মৎস্যজীবীকে মঙ্গলবার বিমানবাহিনী উদ্ধার করেছে। এয়ারলিফ্ট করে তাঁদের নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস হল, আগামী দিন চারেক অসম সহ উত্তর-পূর্বে আরও বৃষ্টিপাত হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আগামী ৩-৪ দিন রাজ্যের পক্ষেই খুবই উদ্বেগজনক সময়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভারী বৃষ্টি হবে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত, কর্নাটক এবং কেরলে।


```