Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আরজি করের ঘটনায় বাংলার সরকারকে নিশানা করে ভাগবত বললেন, 'অপরাধ আর রাজনীতির জোট হয়েছে'

দশেরা উৎসবের সভায় যোগ দিয়েছিলেন সঙ্ঘ প্রধান। সেখানে আরও একাধিক বিষয় নিয়ে কথা বলার সঙ্গে সঙ্গেই কলকাতার আরজি কর ইস্যু নিয়ে মুখ খোলেন তিনি।

আরজি করের ঘটনায় বাংলার সরকারকে নিশানা করে ভাগবত বললেন, 'অপরাধ আর রাজনীতির জোট হয়েছে'

মোহন ভাগবত

শেষ আপডেট: 12 October 2024 11:52

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার আরজি কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে তার নিন্দা করার মতো ভাষা নেই! যা হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক। এমনই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। পাশাপাশি রাজ্যের সরকারকে নিশানা করে তিনি বলেছেন, 'অপরাধ এবং রাজনীতির জোট হয়েছে। তার জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে।' 

দশেরা উৎসবের সভায় যোগ দিয়েছিলেন সঙ্ঘ প্রধান। সেখানে আরও একাধিক বিষয় নিয়ে কথা বলার সঙ্গে সঙ্গেই কলকাতার আরজি কর ইস্যু নিয়ে মুখ খোলেন তিনি। ভাগবত জানান, কলকাতার ঘটনার জন্য ডাক্তাররা যে আন্দোলন করছেন তার পূর্ণ সমর্থন করছেন সকলকে। দেশজুড়ে ওই ঘটনার নিন্দা হচ্ছে। ভাগবতের কথায়, 'এই ঘটনা সকলের কাছে কলঙ্ক। এমন পদক্ষেপ নেওয়া উচিত যাতে এমন ঘটনা ঘটতেই না পারে।' 

আরজি কর প্রসঙ্গে মহাভারত এবং রামায়ণের কথাও বলেছেন ভাগবত। আরএসএস প্রধানের মন্তব্য, 'একজন দ্রৌপদীর বস্ত্রহরণে মহাভারত হয়েছিল। সীতাকে অপহরণ করায় রামায়ণ হয়ে গেছিল। তাই সাধারণ মানুষকে আরও বেশি কঠোর হতে হবে। মাতৃশক্তি আক্রান্ত যাতে না হয় তার চেষ্টা করতে হবে।' তিনি এও অভিযোগ করেন, আরজি করের ঘটনা নিয়ন্ত্রণ তো করতেই পারেনি রাজ্য সরকার, উল্টে ঘটে যাওয়ার পর তা আড়াল করার চেষ্টা হয়েছে। অপরাধ আর রাজনীতি মহাজোটের কারণেই এই অবস্থা তৈরি হয়েছে। এমনই মত তাঁর। 

মোহন ভাগবত স্পষ্ট জানিয়েছেন, কলকাতার জুনিয়র ডাক্তারদের পাশে শহর বা রাজ্যের সাধারণ মানুষ শুধু নন, সমগ্র দেশ পাশে দাঁড়িয়েছে তাঁদের। এমন কিছু ব্যবস্থা করতে হবে যাতে এই ধরনের ঘটনা ঘটার উপক্রমই না হয়। আর ঘটলে সকলে মিলে একসঙ্গে তার মোকাবিলা করতে হবে। ঠিক যেমন কলকাতায় তা করার চেষ্টা চলছে। 


```