Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

রামলালার প্রাণ প্রতিষ্ঠার সমাবেশে মোদী ভজনায় মাতলেন ভাগবতও, এল না আদবানী, যোশীদের নাম

পুজো পর্ব শেষে এক ঘণ্টা বরাদ্দ ছিল প্রধানমন্ত্রী-সহ কয়েকজনের ভাষণের জন্য। মন্দিরের সামনে বিশেষ আমন্ত্রিত সাড়ে সাত হাজার অতিথির। তাঁদের সামনে দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশে লম্বা ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সভার সঞ্চালক আচার্য গোবিন্দদেও জি থেকে শুরু করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এমনকী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত পর্যন্ত মোদী ভজনায় উচ্চকণ্ঠ ছিলেন। ভাগবতের কথায়, প্রধানমন্ত্রী একজন প্রকৃত তপস্বী। 

রামলালার প্রাণ প্রতিষ্ঠার সমাবেশে মোদী ভজনায় মাতলেন ভাগবতও, এল না আদবানী, যোশীদের নাম

শেষ আপডেট: 22 January 2024 17:50

অমল সরকার, অযোধ্যা

প্রধানমন্ত্রী মঞ্চে থাকুন বা না থাকুন, বিজেপি তো বটেই সঙ্ঘ পরিবারের অনুষ্ঠানেও নরেন্দ্র মোদীর ভজনা বাদ থাকে না। সোমবার অযোধ্যায় নতুন রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানও বাদ গেল না। 

পুজো পর্ব শেষে এক ঘণ্টা বরাদ্দ ছিল প্রধানমন্ত্রী-সহ কয়েকজনের ভাষণের জন্য। মন্দিরের সামনে বিশেষ আমন্ত্রিত সাড়ে সাত হাজার অতিথির। তাঁদের সামনে দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশে লম্বা ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সভার সঞ্চালক আচার্য গোবিন্দদেও জি থেকে শুরু করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এমনকী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত পর্যন্ত মোদী ভজনায় উচ্চকণ্ঠ ছিলেন। ভাগবতের কথায়, প্রধানমন্ত্রী একজন প্রকৃত তপস্বী। 

অবশ্য মোদী ভজনায় বলতে গেলে ভাষণটুকুই বাকি ছিল। রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান ঘিরে অযোধ্যার নয়া সাজের অন্যতম সংযোজন মোদীর ছবি। গোটা শহর প্রধানমন্ত্রীর ছবি, পোস্টার, হোর্ডিংয়ে ছয়লাপ হয়ে আছে। তাতে নয়া মাত্রা যোগ করলেন ভাগবত, যোগী এবং রাম মন্দিরের মহন্তরা। অথচ মন্দির আন্দোলনের মুখ লালকৃষ্ণ আদবানী, মুরুলি মনোহর যোশীদের মতো মন্দির আন্দোলনের প্রধান মুখগুলির কথা কেউ মুখেও আনলেন না। 

আগামী বছর আরএসএসের শতবর্ষ। ওই সংগঠনের বয়সবিধি অনুযায়ী আগামী বছর ৭৫ উত্তীর্ণ হওয়ার পর সাংগঠনিক পদ থেকে সরে যেতে হবে ভাগবতকে। এমন সময় রাম মন্দির উদ্বোধন আরএসএস এবং তাঁর জন্য বড় প্রাপ্তি। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ছিল আরএসএসের সাধুসন্তদের সংগঠন বিশ্বহিন্দু পরিষদের আন্দোলন। সেই রাম মন্দির নির্মাণে প্রধানমন্ত্রী মোদীর অবদানকে বড় করে তুলে ধরছে সঙ্ঘ পরিবার। মন্দির নির্মাণের প্রতিটি পর্বের সঙ্গে প্রধানমন্ত্রীর আন্তরিক যোগকে সাধুবাদ জানান ভাগবত। 

তবে আশ্চর্যের হল, প্রধানমন্ত্রীর প্রশংসায় সবচেয়ে মুখর ছিলেন আচার্য গোবিন্দদেও। মন্দির উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী কীভাবে ১১দিনের কষ্টসাধ্য ব্রত পালন করেছেন, তার উল্লেখ করে এই সাধু বলেন, আমরা মোদীজিকে বলেছিলাম, আপনার শুধু তিন দিন মেঝেতে ঘুমলেই চলবে। কিন্তু তিনি টানা ১১দিন কষ্ট স্বীকার করেছেন। মেঝেতে ঘুমনোর পাশাপাশি অন্যান্য বিধিও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। ওই সাধুর কথায়, এমন একজনকে রাষ্ট্র নেতা হিসাবে পাওয়া পরম সৌভাগ্য। 

রাম মন্দিরের পূজাস্থলে সোমবার প্রবেশাধিকার ছিল প্রধানমন্ত্রী মোদী, উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী, ভাগবত এবং দুই পুরোহিতের। প্রধানমন্ত্রীর নামে পুজো দেওয়া হল আরতি করার সুযোগ পান বাকিরাও। মন্দির উদ্বোধনকে ঘিরে শহরের নতুন সাজে মোদীর পাশে আছে যোগীর ছবিও। কার ছবি বেশি তা নিয়ে বরং বিতর্ক চলতে পারে। রাজনৈতিক মহলে তা নিয়ে মোদী-যোগী ঠান্ডা লড়াইয়ের জল্পনাও আছে। সোমবারের অনুষ্ঠানে যোগী অবশ্য মোদীকে বিশ্বগুরু বলে সার্টিফেকট দিয়ে বলেন, আর কোনও রাষ্ট্রে এমন নিষ্ঠাবান রাষ্ট্রপ্রধান নেই। যোগীও মোদীও ১১দিনের কষ্টসাধ্য ব্রত পালনের কথা উল্লেখ করেন। যোগীর কথায়, ‘আমরা সংকল্প করেছিলাম, মন্দির ওখানেই বানাবো। সেই সংকল্প পূর্ণ হল। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’ 

যোগী এই কথা বললেও আসলে অযোধ্যায় মন্দির-মসজিদ বিবাদের মীমাংসা করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং মুসলিম পক্ষও সেই রায় মেনে নিয়েছে। মন্দির নির্মাণের কথাও শীর্ষ আদালতের রায়ে বলা ছিল। তারপরও মোদীকেই যাবতীয় কৃতিত্ব দিয়েছেন যোগী। বরং মন্দির উদ্বোধন উপলক্ষে শহরের সাজসজ্জায় লালকৃষ্ণ আদবানী, মুরলি মনোহর যোশী, উমা ভারতী, বিনয় কাটিয়ার, প্রবীন তোগারিয়াদের মতো মন্দির আন্দোলনের নেতাদের ছবি না থাকা নিয়ে বিজেপি-সহ গোটা গেরুয়া শিবিরে প্রশ্ন ঘোরাফেরা করছে। সোমবারের অনুষ্ঠানে মোদী, যোগী, ভাগবত, কারও ভাষণেই মন্দির আন্দোলনের মুখ এই সব নেতাদের কথা ছিল না।


```