Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

রাহুলদের মোকাবিলায় জাতের রাজনীতিতে মোদী, যাচ্ছেন তেলেঙ্গানার দলিত সমাবেশে

তেলেঙ্গানায় ভোটের ময়দানে প্রধানমন্ত্রী শনিবার দলিত অর্থাৎ তফসিলি জাতি সম্প্রদায়ের এক মেগা সম্মেলনে হাজির হচ্ছেন। দলের প্রচারে শনিবার গোটা দিনই দক্ষিণের ওই রাজ্যে কাটাবেন প্রধানমন্ত্রী।

রাহুলদের মোকাবিলায় জাতের রাজনীতিতে মোদী, যাচ্ছেন তেলেঙ্গানার দলিত সমাবেশে

শেষ আপডেট: 11 November 2023 11:05

দ্য ওয়াল ব্যুরো: বিহারের পর গোটা দেশে জাত সমীক্ষার দাবিতে সরব ইন্ডিয়া জোটের শরিকেরা। একাধিক অবিজেপি শাসিত রাজ্য এই সমীক্ষার সিদ্ধান্ত ঘোষণা করেছে। বিরোধীরা এই ব্যাপারে যত এগিয়েছে ততই বিরোধিতায় সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী। 

অথচ তেলেঙ্গানায় ভোটের ময়দানে প্রধানমন্ত্রী শনিবার দলিত অর্থাৎ তফসিলি জাতি সম্প্রদায়ের এক মেগা সম্মেলনে হাজির হচ্ছেন। দলের প্রচারে শনিবার গোটা দিনই দক্ষিণের ওই রাজ্যে কাটাবেন প্রধানমন্ত্রী। তার ফাঁকে যাবেন মাদিগা রিজারভেশন পোরাটা সমিতির (এমআরপিএস) সমাবেশে। 

সামনাসামনী না থাকলেও ভোটের প্রচারের ব্যস্ততার মধ্যে এই সম্মেলনের আয়োজন করেছে পদ্ম শিবির। হায়দরাবাদের প্যারেড গ্রাউন্ডে বিশাল সমাবেশ করে মোদী কাস্ট সেন্সাস নিয়ে দলের ভাবনা স্পষ্ট করতে পারেন। দু’দিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, বিজেপি এবং কেন্দ্রীয় সরকার কাস্ট সেন্সারের বিরুদ্ধে নয়। 

এমআরপিএস দীর্ঘদিন ধরেই জাত গণনা এবং জনসংখ্যার নিরিখে সংরক্ষণ দাবি করে আসছে। রাজনৈতিক মহলের খবর, পশ্চাৎপদ এই সম্প্রদায়ের ভোট ৩০টি বিধানসভার ভাগ্য নির্ধারণ করে থাকে। 

এক সপ্তাহের ব্যবধানে শনিবার দ্বিতীয়বার হায়দরাবাদ যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগের সফরে তিনি বিসি আত্মা গৌরভ সভা অর্থাৎ পিছিয়ে থাকা সম্প্রদায়ের মানুষকে সম্মান জ্ঞাপনের অনুষ্ঠানে হাজির ছিলেন। 

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, চলতি মাসে যে চার রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে সেই রাজস্থান, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানায় বিজেপির প্রধান প্রতিপক্ষ কংগ্রেস এবং তাদের অন্যতম ইস্যু কাস্ট সেন্সাস। রাহুল গান্ধী প্রতিটি সভায় এই ব্যাপারে মোদী সরকারের অনীহাকে কাঠগড়ায় তুলছেন। গত শতকের নয়ের দশকের পর আবার দেশে ভোটের প্রধান ইস্যু হয়ে উঠেছে জাতের সমীকরণ। এর কৃতিত্ব কংগ্রেসের, বিশেষভাবে রাহুলের। হাত শিবিরের নেতারা কার্যত ইস্যুটি বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন। কংগ্রেস স্পষ্ট করেছে, লোকসভা ভোটেও কাস্ট সেন্সাসই হবে দলের তুরুপের তাস। 

এই প্রশ্নে কংগ্রেসকে আক্রমণে প্রধানমন্ত্রী বারে বারে বলেছেন, শতাব্দী প্রাচীন দলটি হিন্দু সমাজকে জাতের ভিত্তিতে ভাঙতে চাইছে। মোদী এতদিন বলেছেন, গরিবরাই হল দেশের সবচেয়ে বড় জাত। তাদের গরিবি দূর করার কাজটাই তাঁর সরকার করছে। 

কিন্তু বিধানসভা ভোটের প্রচারে জনতার মুড থেকে বিজেপি নেতৃত্ব সম্ভবত বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রীর কথায় চিড়ে ভিজবে না। দলকে কাস্ট সেন্সাস নিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে।


```