Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কেরল ও তামিলনাড়ুতে বিধানসভা ভোটের প্রচারধ্বজা তুললেন মোদী, কর্মীরা হতাশ ঝাঁঝহীন বক্তৃতায়

কংগ্রেস নেতা শশী তারুরের লোকসভা কেন্দ্র তিরুবনন্তপুরমে দাঁড়িয়ে মোদী এদিন একবারের জন্যও মোদী কি সরকার কিংবা বিজেপিকে একটি ভোটের অর্থ মোদীকে ভোট দেওয়ার মতো জোরাল স্লোগান তোলেননি।

কেরল ও তামিলনাড়ুতে বিধানসভা ভোটের প্রচারধ্বজা তুললেন মোদী, কর্মীরা হতাশ ঝাঁঝহীন বক্তৃতায়

তামিলনাড়ুকে স্ট্যালিন পরিবারের নাগপাশ থেকে মুক্ত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 23 January 2026 18:26

দ্য ওয়াল ব্যুরো: কেরল ও তামিলনাড়ু বিধানসভা ভোটের প্রচারে বিজেপির গেরুয়া পতাকা ওড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কেরলে আসা মোদীকে এবার খানিক নরম সুরেই দেখা গেল, যা আগে কোনওদিন দেখা যায়নি। শুক্রবার তিরুবনন্তপুরম পুরসভায় বিজেপির জয়ের উৎসব পালনে হাজির হয়ে মোদী বলেন, গুজরাতের আমদাবাদের মতোই তিরুবনন্তপুরম থেকেই শুরু হবে বিজেপির জয়যাত্রা। অন্যদিকে, তামিলনাড়ুতে এসে মোদী মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পরিবারতন্ত্রকে নিশানা করেন। এখানে তিনি বলেন, ডিএমকে সরকার গণতন্ত্রের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। এই সরকার কেবলমাত্র একটি পরিবারের উন্নতিতে কাজ করে। ডিএমকে সরকারের কোনও গ্রহণযোগ্যতা নেই। মানুষ চাইছেন, ২০২৬ সালে এখানে ডিএমকে বিদায় নিক, এবং এনডিএ ক্ষমতায় আসুক।

তামিলনাড়ুকে স্ট্যালিন পরিবারের নাগপাশ থেকে মুক্ত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, এই সরকার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। দুবার রাজ্যের মানুষ তাদের উপর আস্থা রাখলেও তারা ভোটারদের বিশ্বাসভঙ্গ করেছে। প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি। তাই মানুষ এখন সিএমসি সরকারের হাত থেকে পরিত্রাণ খুঁজছে। সিএমসি-র ব্যাখ্যা করে মোদী বলেন, কোরাপশন, মাফিয়া ও ক্রাইম।

এর আগে কংগ্রেস নেতা শশী তারুরের লোকসভা কেন্দ্র তিরুবনন্তপুরমে দাঁড়িয়ে মোদী এদিন একবারের জন্যও মোদী কি সরকার কিংবা বিজেপিকে একটি ভোটের অর্থ মোদীকে ভোট দেওয়ার মতো জোরাল স্লোগান তোলেননি। এর আগে দেশের দক্ষিণ প্রান্তিক এই রাজ্যে এলেই একথা বলতেন মোদী। কেন্দ্রীয় সরকারকে তিনি সবসময় এনডিএ সরকার বলে ব্যাখ্যা করেন, এদিন তাও লক্ষ্য করা যায়নি।

নিজের গরিমা প্রকাশ করতে একবারই তিনি বলেন, কেরলে যদি বিজেপি ক্ষমতায় আসে তো সবরীমালা সোনা চুরি কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দোষীরা জেলে যাবে। এটা আপনাদের কাছে মোদীর গ্যারান্টি। তবে সমবায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কমিউনিস্ট সরকার যে পাইপয়সা চুরি করেছে, তা ওদের ফেরাতে হবে। একথা বলেও মোদী ফেরানোর বিষয়ে কোনও গ্যারান্টি দেননি।

এদিন সিপিএমের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কিংবা তাঁর প্রিয় বক্সিংয়ের বস্তা গান্ধী পরিবারের বিরুদ্ধেও একটি শব্দ উচ্চারণ করেননি। বিজেপি কর্মীদের একবুক আশা ছিল যে মোদী, সবরীমালা সোনা চুরি কাণ্ডে অভিযুক্ত উন্নিকৃষ্ণন পোট্টিকে ভরসা দেওয়া সনিয়া গান্ধীকে নিশানা করবেন। কিন্তু, দলের কর্মীদের সেই ভরসাও ভেঙে দিয়েছেন তিনি। এবার সেই জায়গায় বাম গণতান্ত্রিক মোর্চা এবং সংযুক্ত গণতান্ত্রিক মোর্চাকে আক্রমণ করলেও ব্যক্তি নিশানা করতে দেখা গেল না মোদীকে।

বাম-ডান দুই জোটই দুর্নীতিগ্রস্ত বলেছেন প্রধানমন্ত্রী। তাদের দুর্নীতির কারণেই কেরলে উন্নয়ন থমকে যাচ্ছে। ওরা দুজন দুজনকে পিছন থেকে সমর্থন করে পাঁচ বছর অন্তর ক্ষমতায় ফিরছে। এসব বললেও মোদীর সেই পরিচিত ভঙ্গিমা এদিন প্রচারসভায় দেখা গেল না। যদিও বলেন, কংগ্রেস এবং কমিউনিস্টরা কেরলে মাথা ফাটাফাটি করলেও রাজ্যের বাইরে তারা গলাগলি করে চলে। সেটার ব্যাখ্যা করতে এমএমসি শব্দবন্ধটি প্রয়োগ করেন। যার অর্থ মুসলিম লিগি মাওবাদী কংগ্রেস। কংগ্রেস সম্পর্কে বলেন, ওরা মাওবাদীদের থেকেও বড় কমিউনিস্ট এবং মুসলিম লিগের থেকেও বড় সাম্প্রদায়িক। কংগ্রেস ও বামেরা মিলে কেরলকে সাম্প্রদায়িক গবেষণাগারে পরিণত করে রেখেছে। আমাদের এ থেকে কেরলকে মুক্ত করতে হবে, বলেন মোদী।


```