
ছবিটি সংগৃহীত
শেষ আপডেট: 25 February 2025 15:23
দ্য ওয়াল ব্যুরো: চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, ওটসের মতো এখন জনপ্রিয় মাখানাও। ব্রেকফাস্ট থেকে সন্ধের স্ন্যাক্স, অনেকেই মাখানা খেয়ে থাকেন। এই সুপারফুডের ভক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সোমবার তিনি জানিয়েছে, বছরে ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিনই ফক্স নাট বা মাখানা খেয়ে থাকেন তিনি। বিহারের এই ঐতিহ্যবাহী খাবার দেশের সকলের ঘরে ঘরে পৌঁছনোর উদ্যোগ নিয়েও কথা বলেন।
ভাগলপুরে এক জনসভায় প্রধানমন্ত্রী এই সুপারফুড নিয়ে বলেন, 'এখন শহরে ব্রেকফাস্টের অন্যতম বেস্ট অপশন মাখানা। ব্যক্তিগতভাবে বললে, আমি বছরে অন্তত ৩০০ দিন মাখানা খাই। এই সুপারফুডকে আমাদের বিশ্ববাজারে নিয়ে যেতে হবে। সেজন্যই চলতি বছরের বাজেটে সরকার মাখানা চাষিদের কল্যাণে ‘মাখানা বোর্ড’ গঠনের ঘোষণা করেছে।'
দেশের সমস্ত বাড়িতে ও বিশ্ববাজারে মাখানা পৌঁছে দেওয়ার কথা প্রধানমন্ত্রী বললেও এই খাবার সম্পর্কে অনেকেরই তেমন ধারণা নেই।
মাখানার পুষ্টিগুণ ও উপকারিতা
মাখানা মূলত ইউরিয়ালে ফেরক্স উদ্ভিদের বীজ থেকে পাওয়া যায় এবং এর পুষ্টিগুণ আকাশছোঁয়া। বাজারে সাধারণত ভাজা অবস্থায় পাওয়া যায়। তবে বিভিন্ন তরকারি, মিষ্টি ও অন্যান্য খাবারেও মাখানা ব্যবহার করা হয়।
ফাইবার থাকে প্রচুর পরিমাণে
মাখানায় প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার এবং কার্বোহাইড্রেট থাকে। পাওয়া যায় ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন এবং ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে
মাখানার গ্লাইসেমিক সূচক কম, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। গবেষণায় দেখা গেছে, এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।
ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ হওয়ায় মাখানা দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং খিদে পায় না সহজে। পাশাপাশি, এটি ক্যালোরিতে কম, যা ওজন কমানোর জন্য উপযুক্ত।
হার্ট ভাল রাখে
মাখানায় প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্ট ভাল রাখে।
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ
মাখানায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধ করে ও দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমায়।
কীভাবে খাবেন মাখানা?