ব্রিকস সম্মেলনে যোগ দিতে ব্রাজিলের রিও ডি জেনেইরো পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে তিনি অবতরণ করেন গালেয়ো আন্তর্জাতিক বিমানবন্দরে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 6 July 2025 09:05
দ্য ওয়াল ব্যুরো: ব্রিকস সম্মেলনে যোগ দিতে ব্রাজিলের রিও ডি জেনেইরো পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে তিনি অবতরণ করেন গালেয়ো আন্তর্জাতিক বিমানবন্দরে। ব্রাজিল সফরটি দু’ধাপের। প্রথমে ব্রিকস সম্মেলনে যোগদান, এরপর রাষ্ট্রীয় সফরে যাবেন রাজধানী ব্রাসিলিয়ায়। এই সফর ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার আমন্ত্রণে হচ্ছে।
🇮🇳 Operation Sindoor reverberates in Rio!
As PM Modi lands in Brazil for the BRICS Summit, the Indian diaspora greets him with a powerful tribute- a stirring performance depicting India’s daring anti-terror mission targeting Pakistan-based terrorists.
PM Modi lauds the… pic.twitter.com/0OrbzyhIus— Megh Updates 🚨™ (@MeghUpdates) July 6, 2025
এটি প্রধানমন্ত্রী মোদীর চতুর্থ ব্রাজিল সফর। রিওতে নামার পরে এক্স (সাবেক টুইটার)-এ তিনি লেখেন, “রিও ডি জেনেইরো পৌঁছলাম। এখানে ব্রিকস সম্মেলনে যোগ দেব, এরপর রাষ্ট্রপতি লুলার আমন্ত্রণে যাব ব্রাসিলিয়া। এই সফরে ফলপ্রসূ আলোচনা ও সাক্ষাতের অপেক্ষায় আছি।”
প্রধানমন্ত্রীর রিও পৌঁছনোর পরই তাঁকে স্বাগত জানান সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীরা। নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ‘অপারেশন সিঁদুর’-এর থিমে একটি দেশাত্মবোধক নৃত্য, যা পাকিস্তানভিত্তিক জঙ্গি দমন অভিযানকে কেন্দ্র করে পরিবেশিত হয়। এই পরিবেশনা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী মোদী। তিনি উপস্থিতদের সঙ্গে আন্তরিকভাবে কথাবার্তা বলেন এবং তাঁদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান।
🇮🇳 Operation Sindoor reverberates in Rio!
As PM Modi lands in Brazil for the BRICS Summit, the Indian diaspora greets him with a powerful tribute- a stirring performance depicting India’s daring anti-terror mission targeting Pakistan-based terrorists.
PM Modi lauds the… pic.twitter.com/0OrbzyhIus— Megh Updates 🚨™ (@MeghUpdates) July 6, 2025
সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী যাবেন ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায়। ব্রিকস সম্মেলনের পাশাপাশি তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন বলে জানা গিয়েছে।
ব্রিকস গোষ্ঠী প্রথমে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত হলেও সম্প্রতি এতে যোগ দিয়েছে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরশাহি, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া ও ইরান। ক্রমে এই গোষ্ঠী বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ উদীয়মান অর্থনীতির জোটে পরিণত হয়েছে।
Prime Minister Narendra Modi arrived in Rio de Janeiro, Brazil, to attend the 17th BRICS Summit. He landed at Galeo International Airport, marking the beginning of a two-leg visit to the country. The visit came at the invitation of Brazilian President Luiz Inácio Lula da Silva.… pic.twitter.com/HR3jBTWbgA
— IndiaToday (@IndiaToday) July 6, 2025
ব্রাজিল সফরের আগে প্রধানমন্ত্রী মোদী ২-৩ জুলাই ঘানা সফর করেন, যেখানে তিনি সে দেশের সংসদে ভাষণ দেন। এরপর ৩-৪ জুলাই তিনি ত্রিনিদাদ ও টোবাগো সফরে যান এবং রাষ্ট্রপতি ক্রিস্টিন কার্লা কাংগালু ও প্রধানমন্ত্রী কামলা পারসাদ-বিসেসারের সঙ্গে বৈঠক করেন। এই সফরের অংশ হিসেবে আর্জেন্টিনাও গিয়েছেন মোদী, যেখানে ৫৭ বছর পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে গেলেন।