Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

৩১ মে পাকিস্তান লাগোয়া চার জেলায় হবে 'অপারেশন শিল্ড'

বৃহস্পতিবার পাকিস্তান সীমান্তবর্তী জেলাগুলিতে যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবিলায় 'অপারেশন শিল্ড' (Operatio Shield) মক ড্রিল (Mock Drill) হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার রাতে আচমকা তা স্থগিত করা হয়। সেই মহড়া ৩১ মে সন্ধ্যায় গুজরাত (Gujarat), পাঞ্জাব (Punjab), রাজস্থান (Rajasthan) এবং জম্মু ও কাশ্মীরে (Jammu Kashmir)  হবে বলে জানা গিয়েছে।

৩১ মে পাকিস্তান লাগোয়া চার জেলায় হবে 'অপারেশন শিল্ড'

মক ড্রিল

শেষ আপডেট: 29 May 2025 22:27

দ্য ওয়াল ব্যুরো: আজ অর্থাৎ বৃহস্পতিবার পাকিস্তান সীমান্তবর্তী জেলাগুলিতে যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবিলায় 'অপারেশন শিল্ড' (Operatio Shield) মক ড্রিল (Mock Drill) হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার রাতে আচমকা তা স্থগিত করা হয়। সেই মহড়া ৩১ মে সন্ধ্যায় গুজরাত (Gujarat), পাঞ্জাব (Punjab), রাজস্থান (Rajasthan) এবং জম্মু ও কাশ্মীরে (Jammu Kashmir)  হবে বলে জানা গিয়েছে।

ভারত-পাক যুদ্ধবিরতি (India-Pak Ceasefire) ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু পাকিস্তান লাগোয়া রাজ্যগুলিতে হামলার হুমকি রয়েই গিয়েছে। যে কারণে বাছাই করা কিছু এলাকায় যুদ্ধপরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি বৃদ্ধি এবং সেই এলাকাগুলির বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়াতে মহড়া পরিচালনা করা হবে জানিয়েছে সরকার।

মে মাসের শুরুতেও ভারতের বিভিন্ন জায়গায় এই ধরনের মক ড্রিল হয়েছিল। নিরাপত্তা সংস্থাগুলোর তরফে জানা গিয়েছে পাকিস্তান সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে এখন প্রতি মাসেই এমন মহড়া চলবে। সেই সময় প্রশাসন যা যা নির্দেশ দেবে, তাই মেনে চলতে হবে বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

সূত্রের খবর, এই মহড়ার প্রাথমিক উদ্দেশ্য আকাশপথে হামলার সময়ে কন্ট্রোল রুম এবং সতর্কতা ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা। এ ছাড়াও বিপর্যয় মোকাবিলায় স্বেচ্ছাসেবী পরিষেবা, অসামরিক প্রতিরক্ষা পরিষেবা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, উদ্ধার কাজ পরিচালনা এবং বাসিন্দাদের নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়ার ক্ষেত্রে দেশ কতটা প্রস্তুত তারই মূল্যায়ন করা হবে।

৭ থেকে ১০ মে, চার দিনব্যাপী ভারত-পাক সংঘর্ষে পাকিস্তানি রেঞ্জার্সদের নাগাড়ে গোলাগুলিতে ব্যাপক ক্ষতি হয় বেশ কয়েকটি গ্রামের। বহু ভারতীয় নাগরিকের প্রাণও গিয়েছে বলে জানায় ভারতীয় সেনা। পরবর্তীতে যাতে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এমন ঘটনা না ঘটে তাই এই 'অপারেশন শিল্ড' মহড়া শুরু করেছে ভারত।


```