Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

পাঞ্জাবের গ্রাম থেকে উদ্ধার মিসাইলের অংশ! একাধিক বিস্ফোরণের শব্দ হয়েছে বলে দাবি স্থানীয়দের

ভারত-পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। পহেলগাম হামলার বদলা নিয়ে ইতিমধ্যে 'অপারেশন সিঁদুর' অভিযান করেছে ভারতীয় সেনা।

পাঞ্জাবের গ্রাম থেকে উদ্ধার মিসাইলের অংশ! একাধিক বিস্ফোরণের শব্দ হয়েছে বলে দাবি স্থানীয়দের

ফাইল ছবি

শেষ আপডেট: 8 May 2025 16:17

দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতে বিস্ফোরণ ঘটেছে পাঞ্জাবের অমৃতসরে (Punjab, Amritsar)? স্থানীয়দের একাংশ এমনই দাবি করেছে। শুধু তাই নয়, চাঞ্চল্য আরও বেড়েছে তখন, যখন মিসাইলের (Missile) অংশ উদ্ধার হয়েছে এক গ্রাম থেকে। যদিও স্থানীয় পুলিশ বিস্ফোরণের কথা স্বীকার করেনি। কিন্তু মিসাইলের টুকরো কোথা থেকে এল, তা নিয়ে ধন্দ।

ভারত-পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। পহেলগাম হামলার বদলা নিয়ে ইতিমধ্যে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান করেছে ভারতীয় সেনা। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় হামলা চালিয়ে একাধিক জঙ্গিঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সর্বদল বৈঠকে দাবি করেছেন যে, ভারতীয় সেনা ১০০ জঙ্গি মেরেছে। এই উত্তাপের মাঝেই অমৃতসরের মাখান উইন্ডি গ্রাম থেকে মিসাইলের অংশ উদ্ধার হওয়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তাহলে কি পাকিস্তানও পাল্টা হামলা চালাল?

ভারতের প্রত্যাঘাতের পর কাশ্মীর সীমান্তে হামলার পরিমাণ আরও বাড়িয়েছে পাক সেনা। নয়াদিল্লি অবশ্য সতর্কতা অবলম্বন করে দেশের সব সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি করেছে। আর মিসাইলের অংশ পাঞ্জাবের গ্রামের যে এলাকা থেকে উদ্ধার হয়েছে তা সীমান্তের কাছেই। সুতরাং কেন্দ্রের কপালে চিন্তার ভাঁজ যে পড়বে তা স্বাভাবিক। আরও উৎকণ্ঠা বাড়ছে স্থানীয়দের একাংশের দাবি শোনার পর। 

মিসাইল উদ্ধার হওয়ার খবরে ইতিমধ্যে ঘটনাস্থলে গেছে সেনার দল। তাঁদের স্থানীয়রা জানিয়েছেন, বুধবার রাত ১টার পর অন্তত ৫ বার বিস্ফোরণের শব্দ শুনেছেন তাঁরা! তারপরই অনেকের বাড়ির ছাদে কিছু পড়ার শব্দও শোনা গেছে। শুধু তাই নয়, এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলেও কারও কারও দাবি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ এবং সেনা।


```