Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'শত্রু' গ্রামের লোক ভেবে যুবক ও কিশোরকে বেধড়ক মার! মূত্র খাইয়ে, সিগারেটের ছ্যাঁকার অভিযোগ

জানা গেছে, কোটাকোসাঙ্গা গ্রামে একটি মেলা চলছিল। সেসময় ওই কিশোর ও যুবক মেলা ঘুরতে যান। হঠাৎই তাঁদের ওপর চড়াও হন কয়েকজন দুষ্কৃতী।

'শত্রু' গ্রামের লোক ভেবে যুবক ও কিশোরকে বেধড়ক মার! মূত্র খাইয়ে, সিগারেটের ছ্যাঁকার অভিযোগ

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 21 April 2025 13:08

দ্য ওয়াল ব্যুরো: দুই গ্রামের মধ্যে বিবাদ। প্রতিপক্ষ ভেবে এক কিশোর ও এক যুবকের ওপর নির্মম অত্যাচার চালালেন কয়েকজন দুষ্কৃতী। ওড়িশার পুরীর কোটাকোসাঙ্গা গ্রামের ঘটনা। নৃংশসতা শিউরে ওঠার মতো। পরে জানা গেল, 'ভুলবশত' একাজ করেছেন তাঁরা। চিনতে ভুল হয়েছে। আক্রান্তরা ভর্তি হাসপাতালে, অবস্থা গুরুতর। 

জানা গেছে, কোটাকোসাঙ্গা গ্রামে একটি মেলা চলছিল। সেসময় ওই কিশোর ও যুবক মেলা ঘুরতে যান। হঠাৎই তাঁদের ওপর চড়াও হন কয়েকজন দুষ্কৃতী। প্রতিপক্ষ ভেবে প্রথমে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হয়, তারপর লোহার রড দিয়ে পেটানো হয়। এখানেই শেষ নয়, সিগারেটের আগুন দিয়ে শরীর ঝলসে দেন তাঁরা। এরপর ওই দু'জনকে জোর করে মূত্র পান করানো হয় বলে অভিযোগ।

ঘটনার ফলে একজন মাথায় গুরুতর চোট পান। বর্তমানে ভর্তি রয়েছেন হাসপাতালে। 

আক্রান্ত ওই কিশোর এনিয়ে পুলিশকে জানিয়েছেন, 'আমরা শুধু মেলায় গিয়েছিলাম। কিন্তু ওরা আমাদের প্রতিপক্ষ ভেবে ধরে ফেলে। তারপর বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে।' এই ঘটনার তীব্র নিন্দা করেন এক আক্রান্তর বাবা। বলেন, 'দুই গ্রামের মধ্যে পুরনো বিবাদের জেরেই এই আক্রমণ হয়েছে। ওরা ছেলেদের ধরে নিয়ে যায়, মারধর করে এবং জোর করে মূত্রপান করায়। আমরা দোষীদের কঠোর শাস্তি চাই।'

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের অধিকাংশই কোটাকোসাঙ্গা এবং পাশের গ্রাম প্রধানসাহী থেকে এসেছিলেন। তাঁরা ভুলবশত ওই কিশোর ও যুবককে প্রতিপক্ষ গ্রুপের সদস্য ভেবে ফেলে। এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং ঘটে এই ভয়াবহ ঘটনা।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। এনিয়ে পুলিশের এক আধিকারিক বলেন, 'এই ধরনের বর্বর আচরণ মেনে নেওয়া যায় না। যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই হামলার মূল অভিযুক্তরা কোটাকোসাঙ্গা গ্রামেরই বাসিন্দা।'


```