Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কানাডায় হিন্দু মন্দিরে খলিস্তানি হামলার নিন্দা ভারতের, দোষীদের শাস্তি দাবি

হিন্দুদের একটি সংগঠন খলিস্তানিদের এই হামলার প্রতিবাদে একটি শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা করেছে।

কানাডায় হিন্দু মন্দিরে খলিস্তানি হামলার নিন্দা ভারতের, দোষীদের শাস্তি দাবি

বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ঘটনায় জড়িত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান।

শেষ আপডেট: 4 November 2024 17:30

দ্য ওয়াল ব্যুরো: হিন্দুসভা মন্দিরে উগ্রপন্থী ও বিচ্ছিন্নতাবাদীদের হিংসাত্মক হামলার নিন্দা করল ভারতের বিদেশ মন্ত্রক। কানাডার ব্রাম্পটনে ওই হামলার প্রতিবাদে সোমবার বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ঘটনায় জড়িত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান। এদিকে, কোয়ালিশন অফ হিন্দুস অফ নর্থ আমেরিকা নামে হিন্দুদের একটি সংগঠন খলিস্তানিদের এই হামলার প্রতিবাদে একটি শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা করেছে। এদিনই এই বিক্ষোভ সভা করা হবে বলে সংগঠনের তরফে জানানো হয়।

হিন্দু বিরোধী ঘৃণা এবং খলিস্তানি হুমকির বিরুদ্ধে হিন্দু মহাসভা মন্দির ও কানাডার রাজধানী সুরে-র লক্ষ্মীনারায়ণ মন্দিরে বিক্ষোভ দেখানো হবে। হিন্দু কানাডিয়ান ফাউন্ডেশন নামে আরেকটি সংগঠনের অভিযোগ, ব্রাম্পটনের হামলায় নারী ও শিশুদেরও রেয়াত করেনি খলিস্তানপন্থীরা। এর আগেই কানাডার ভারতীয় হাইকমিশন এই হামলাকে হিংসাত্মক গন্ডগোল বলে ভারত-বিরোধী দুষ্কর্ম বলে ব্যাখ্যা করেছিল।

পরে সোমবার দুপুরের পর বিদেশ মুখপাত্র জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, আমরা উগ্রপন্থী ও বিচ্ছিন্নতাবাদীদের এই হিংসাত্মক আচরণের নিন্দা করছি। কানাডা সরকারকে বলা হচ্ছে, তারা যেন এ ধরনের হামলা থেকে সব মন্দিরের নিরাপত্তা সুনিশ্চিত করে। আমরা আরও আশা করি, এই হামলার ঘটনায় জড়িতরা যেন উপযুক্ত শাস্তি পায়। ভারত সরকার কানাডায় বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন। আমাদের দেশের মানুষ ও দূতাবাস কর্মীরা কোনওভাবেই ভয়ভীতি, হুমকি, হেনস্তা এবং হামলার শিকার না হন।


```