Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রক্ত ঝরার হুমকিতে পাকিস্তানকে ধুনে দিলেন মিম প্রধান আসাউদ্দিন ওয়েইসি

জারদারির সেই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় হায়দরাবাদের লোকসভা এমপি ওয়েইসি এদিন বলেন, অবুঝ বাচ্চাদের মতো কথা বলবেন না। 

রক্ত ঝরার হুমকিতে পাকিস্তানকে ধুনে দিলেন মিম প্রধান আসাউদ্দিন ওয়েইসি

মিম প্রধান আসাউদ্দিন ওয়েইসি

শেষ আপডেট: 29 April 2025 00:03

দ্য ওয়াল ব্যুরো: মিম প্রধান আসাউদ্দিন ওয়েইসি সোমবার কড়া ভাষায় আক্রমণ করলেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওল ভুট্টো জারদারিকে। পহেলগাম হত্যাকাণ্ডে ভারত সরকার সিন্ধু জলচুক্তি স্থগিত রাখায় বিলাওল হুঁশিয়ারির সুরে বলেছিলেন, জল আটকালে রক্তগঙ্গা বয়ে যাবে। 

জারদারির সেই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় হায়দরাবাদের লোকসভা এমপি ওয়েইসি এদিন বলেন, অবুঝ বাচ্চাদের মতো কথা বলবেন না। আপনার মাকেই (পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো) তো আপনাদের দেশের জঙ্গিরা খতম করে দিয়েছিল। উনি নিজেই কি জানেন কী বলছেন? দিন তিনেক আগে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওল এক জনসভায় বলেছিলেন, হয় আমাদের জল দিতে হবে নয়তো ওদের রক্ত বইবে এই নদীগুলি দিয়ে।

এর আগে ওয়েইসি পাকিস্তানকে ইসলামি জঙ্গি সংগঠন আইসিসের সঙ্গে তুলনা করেছিলেন। ওয়েইসি বলেন, কোন ধর্মের কথা আপনারা বলে থাকেন? আপনারা তো খোওয়ারিজদের থেকেও খারাপ। আপনাদের কাজই প্রমাণ দিচ্ছে যে, আপনারা আইসিসের ঔরসজাত। নিরীহ মানুষকে তাদের ধর্ম জিজ্ঞাসা করে খুনের কথা ইসলামে নেই। 

আসাউদ্দিন মহারাষ্ট্রে এক জনসভায় বলেন, একটা দেশ যারা ঘড়ি ধরে আমাদের থেকে আধঘণ্টা পিছিয়ে আছে। এটা শুধু আধঘণ্টা পিছিয়ে থাকা নয়। লোক, অর্থ, সামরিক ক্ষমতা সবদিক থেকে পাকিস্তান ভারতের তুলনায় অর্ধ শতাব্দী পিছনে পড়ে রয়েছে। পাকিস্তানের পরমাণু হুমকির জবাবে বলেন, আমাদের সামরিক বাজেট আপনাদের জাতীয় বাজেটের থেকেও বেশি। তাই ভারতকে পরমাণু যুদ্ধের ভয় দেখাবেন না।


```