Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

পুঞ্চের গভীর জঙ্গলে সেনা ট্রাকে জঙ্গি হামলা, পাল্টা জবাব দিল বাহিনীও, চলছে গুলির লড়াই

সূত্রের খবর, দু’পক্ষের গুলির লড়াই এখনও চলছে। হতাহতের কোনও খবর এখনও স্পষ্ট নয়।

পুঞ্চের গভীর জঙ্গলে সেনা ট্রাকে জঙ্গি হামলা, পাল্টা জবাব দিল বাহিনীও, চলছে গুলির লড়াই

শেষ আপডেট: 21 December 2023 20:34

 দ্য ওয়াল ব্যুরো: রাজৌরির পর পুঞ্চে। ফের কাশ্মীরে গুলির লড়াই। সূত্রের খবর, পুঞ্চের গভীর জঙ্গল পথে যাওয়ার সময় সেনা ট্রাকে হামলা চালাল জঙ্গিরা। পজিশন নিয়ে পাল্টা গুলির জবাব দিতে শুরু করে বাহিনীও।

সূত্রের খবর, দু’পক্ষের গুলির লড়াই এখনও চলছে। হতাহতের কোনও খবর এখনও স্পষ্ট নয়।

জম্মুর সেনা মুখপাত্র সংবাদ সংস্থাকে জানিয়েছেন, খবর ছিল ফের জঙ্গিরা পুঞ্চের জঙ্গল এলাকায় ঘাঁটি গাড়ছে। এরপরই ওই এলাকায় অভিযানে নেমেছিল সেনা। তখনই সেনার একটি ট্রাক লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালাচ্ছে বাহিনীও।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুঞ্চের সুরানকোটে ডেরা কি গোলি জঙ্গল এলাকায়। স্থানীয়দের কাছে, যা ডিকেজি নামেই পরিচিত। সূত্রের খবর, জঙ্গি হানার খবর পেয়ে সংশ্লিষ্ট জঙ্গল এলাকায় সেনার আরও বাহিনী পাঠানো হয়েছে। কোনও অবস্থাতেই জঙ্গিরা যাতে জঙ্গল থেকে বাইরে বেরাতে না পারে, তার যাবতীয় পরিকল্পনা তৈরি করেছে সেনা।

এর আগে গত মাসে রাজৌরির কালাকোটে এলাকায় সেনাবাহিনীর ক্যাম্পে হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই ঘটনায় দু’জন সেনা ক্যাপ্টেনের মৃত্যু হয়েছিল। তারও আগে চলতি বছরের এপ্রিল ও মে মাসে রাজৌরি-পুঞ্চ এলাকায় দুটি পৃথক জঙ্গি হামলায় ১০ জন জওয়ানের মৃত্যু হয়েছিল। সেনা সূত্রের খবর, শেষ দু’বছরে সংশ্লিষ্ট এলাকায় জঙ্গি অভিযানে গিয়ে এখনও পর্যন্ত ৩৫ জন জওয়ানের মৃত্যু হয়েছে।


```