Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

লালকেল্লা হামলায় দোষী সাব্যস্ত পাক জঙ্গির প্রাণভিক্ষার আর্জি খারিজ

রাজধানী দিল্লির লালকেল্লা হামলার ঘটনায় দোষী সাব্যস্ত পাক জঙ্গির প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

লালকেল্লা হামলায় দোষী সাব্যস্ত পাক জঙ্গির প্রাণভিক্ষার আর্জি খারিজ

লালকেল্লা।

শেষ আপডেট: 12 June 2024 16:51

দ্য ওয়াল ব্যুরো: রাজধানী দিল্লির লালকেল্লা হামলার ঘটনায় দোষী সাব্যস্ত পাক জঙ্গির প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

এর আগেও ২০২২ সালের ২৫ জুলাই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছিল সংসদ হামলায় প্রধান অভিযুক্ত পাকজঙ্গি মহম্মদ আরিফ ওরফে আশফাক। এই নিয়ে দ্বিতীয়বার তার আবেদন খারিজ করলেন রাষ্ট্রপতি।

২০০০ সালের ২২ ডিসেম্বর দিল্লির লালকেল্লায়  হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। ঘটনায় তিনজন নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয়েছিল। রক্ষীদের গুলিতে মৃত্যু হয়েছিল আবু শাদ, আবু বিলাল এবং আবু হায়দার নামে তিন জঙ্গির।

ঘটনার চারদিন পর মহম্মদ আরিফ ওরফে আশফাককে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। তদন্তকারীদের দাবি, পাকিস্তানি নাগরিক আরিফ নিষিদ্ধ লস্কর-ই-তৈবা (এলইটি) এর সদস্য।

ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে, লালকেল্লায় হামলা চালানোর জন্য ১৯৯৯ সালে ভারতে প্রবেশ করেছিল আরিফ। শ্রীনগরে একজনের বাড়িতে বসে তাঁরা হামলার নক্সাও তৈরি করে। 

ওই হামলার ঘটনায় দিল্লির ট্রায়াল কোর্ট ২০০৫ সালের অক্টোবরে আরিফের মৃত্যুদণ্ডর নির্দেশ দিয়েছিল। পরে দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টও নিম্ন আদালতের নির্দেশ বহাল রাখে। 

মৃত্যুদণ্ড বহাল রাখার সময় সুপ্রিম কোর্ট এও উল্লেখ করে যে লালকেল্লায় হামলা দেশের ঐক্য, অখণ্ডতা এবং সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি তৈরি করেছে। তাই এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডই একমাত্র বিচার্য। 

এরপর রাষ্ট্রপতিরও দ্বারস্থ হয়েছিল পাক জঙ্গি আরিফ। এই নিয়ে দ্বিতীয় বার তিনি আরিফের প্রাণ ভিক্ষার আবেদন ফিরিয়ে দিলেন। 


```