.jpeg)
রণবীরের আইনজীবী প্রাক্তন প্রধান বিচারপতির ছেলে অভিনব চন্দ্রচূড়
শেষ আপডেট: 19 February 2025 14:43
আইনজীবী চন্দ্রচূড় আদালতে বলেন, 'একজন আইনজীবী হিসেবে আমি ব্যক্তিগতভাবে এই মন্তব্য শুনে বিরক্ত হয়েছি। কিন্তু এটি অপরাধমূলক কর্মকাণ্ডের আওতায় পড়বে কিনা, সেটি আলাদা প্রশ্ন।'
বিচারপতি সূর্যকান্ত তাঁর যুক্তির উত্তরে বলেন, 'আল্লাবাদিয়া যা করেছেন, তাতে তাঁর বাবা-মার লজ্জিত হওয়া উচিত।'
ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের পুত্র অভিনব চন্দ্রচূড় বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল থেকে আইন পড়েছেন। এরপর আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম সম্পন্ন করেন। বর্তমানে তিনি বম্বে হাইকোর্টের আইনজীবী। একাধিক আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানে অ্যাটর্নি হিসেবে কাজ করেছেন। তাঁর লেখা কয়েকটি গুরুত্বপূর্ণ বই হল, Republic of Rhetoric: Free Speech and the Constitution of India ও Supreme Whispers: Conversations with Judges of the Supreme Court of India ইত্যাদি।