Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

'আমার দাদার সন্তান হলে...', মুসকান গর্ভবতী, মুখ খুললেন নিহত মার্চেন্ট নেভি সৌরভের ভাই

সোমবারই জেলে সাহিলের সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁর দিদা পুষ্পা।

'আমার দাদার সন্তান হলে...', মুসকান গর্ভবতী, মুখ খুললেন নিহত মার্চেন্ট নেভি সৌরভের ভাই

ফাইল ছবি

শেষ আপডেট: 8 April 2025 19:34

দ্য ওয়াল ব্যুরো: সোমবারই উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মীরাটের (Meerut) জেলা হাসপাতালের মেডিক্যাল রিপোর্ট (Medical report) সামনে এসেছে। তাতেই স্পষ্ট হয়েছে মার্চেন্ট নেভি অফিসার স্বামী সৌরভ রাজপুতকে (Saurabh Rajput) খুনের দায়ে জেলবন্দী মুসকান (Musan Rastogi) ফের মা হতে চলেছেন। জেল কর্তৃপক্ষের হাতে সেই রিপোর্টের কপি আসতেই বড়সড় দাবি করে বসলেন মৃত সৌরভের ভাই (Younger Brother) বাবলু রাজপুত (Bablu Rajput)। পরিষ্কার জানিয়ে দিলেন, যদি এই সন্তান তাঁর দাদার বলে প্রমাণিত হয় তাহলে তিনিই সেই সন্তানকে পিতৃস্নেহে লালনপালন করবেন।    

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাবলু পরিষ্কার জানান, "সন্তানটি যদি আমার ভাই সৌরভের হয়, তাহলে আমরা শিশুটিকে দত্তক নেব এবং বড় করব।" তবে এই সম্পর্কে এখনও মুসকানের পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

গত ৪ মার্চ রাতে প্রেমিক সাহিল শুক্লার সঙ্গে হাত মিলিয়ে মিলে স্বামী সৌরভকে খুন করেন মুসকান। তার পর ধারালো অস্ত্র দিয়ে সৌরভের দেহ ১৫ টুকরো করে একটি ড্রামে দেহাংশগুলি ভরে সিমেন্ট ঢেলে সিল করে দেওয়া হয়। প্রায় সপ্তাহ দুয়েক পর গত ১৮ মার্চ মার্চেন্ট নেভি অফিসার খুনের বিষয়টি সামনে আসে। এরপর ১৯ মার্চ গ্রেফতার করা হয় সৌরভের স্ত্রী মুসকান এবং সাহিল শুক্লা নামে এক যুবককে। তখনই প্রকাশ্যে আসে সাহিলের সঙ্গে মুসকানের বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা।

এদিকে সোমবারই জেলে সাহিলের সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁর দিদা পুষ্পা। কিন্তু এখনও মুসকানের পরিবারের তরফে কেউ আসেননি বলে জেল সূত্রে খবর। সিনিয়র জেল সুপারিনটেনডেন্ট বীরেশ রাজ শর্মা জানান, মেডিক্যাল টেস্টের রিপোর্ট হাতে এলেও শীঘ্রই মুসকানের আল্ট্রাসাউন্ড পরীক্ষা হবে। যাতে তাঁর গর্ভাবস্থার বিষয়টি আরও স্পষ্ট হয়।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও উল্লেখ করেন, ডাক্তার মুসকানকে তাঁর গর্ভাবস্থার কথা জানিয়ে থাকতে পারেন কিন্তু জেল কর্তৃপক্ষ কোনওভাবেই বিষয়টি জানায়নি। আল্ট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে গর্ভাবস্থা নিশ্চিত হওয়ার পরেই পুরো বিষয়টি মুসকানকে জানানো হবে। তিনি মনে করিয়ে দেন, জেলে আসা প্রতিটি মহিলা বন্দীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং গর্ভাবস্থা পরীক্ষা করা হয়। সেই মতো মুসকানেরও পরীক্ষা হয়েছিল। 

আপাতত ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন মুসকান রাস্তোগি ও সাহিল শুক্লা। জানা গিয়েছে, গত সপ্তাহে সাহিল-মুসকানকে মুখোমুখি বসিয়ে জেরা করে পুলিশ। ধৃত দু'জনেই প্রচণ্ডভাবে মাদকাসক্ত হওয়ায় জেলের মধ্যেই ছটফট করতে থাকেন বলে অভিযোগ। যদিও প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতি সামাল দেওয়া যায়। বর্তমানে মুসকান ও সৌরভের ছ'বছরের একটি মেয়ে রয়েছে। জানা যায়, বাবাকে খুনের পর মা ও তাঁর প্রেমিকের সব কীর্তি পুলিশকে ফাঁস করে দেয় সে।

জেল সূত্রে খবর, বর্তমানে মুসকান জেলে সেলাইয়ের কাজ করেন এবং সাহিল কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকেন। তাঁদের মাদকের নেশা ছাড়াতে ইতিমধ্যে একটি নেশা মুক্তি কেন্দ্রকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর।


```