Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

'জন্মের সময় ঢাক বাজিয়েছিলাম, এবারে কেন নয়!' ধুমধাম করে মেয়ের ডিভোর্স উদযাপন করল মীরাটের পরিবার

২০১৮ সালে প্রণিতার বিয়ে হয় গৌরব অগ্নিহোত্রীর সঙ্গে, যিনি ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর, বর্তমানে জলন্ধরে পোস্টেড। তাঁদের একটি ছেলে রয়েছে।

'জন্মের সময় ঢাক বাজিয়েছিলাম, এবারে কেন নয়!' ধুমধাম করে মেয়ের ডিভোর্স উদযাপন করল মীরাটের পরিবার

মেয়ের ডিভোর্স উদযাপন

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 6 April 2026 13:18

দ্য ওয়াল ব্যুরো: ডিভোর্স (Divorce) মানেই লজ্জা, সমাজের চাপ, কানাকানি, লোকেদের সামনে মাথা নিচু করে থাকতে হবে- একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও ভারতের বহু পরিবারের চিন্তাভাবনা এখনও এমনই। বিশেষ করে মেয়েরাই সমাজের প্রশ্ন, দোষারোপ আর চাপের মুখেই পড়েন। কিন্তু উত্তরপ্রদেশের মীরাট (Meerut divorce celebration) শহরের এক পরিবার সেই প্রচলিত ধারা ভেঙে দিল। লুকোচুরি বা আড়ালে নয়, মেয়ের পাশে থেকে ঢাকঢোল বাজিয়ে ডিভোর্স উদযাপন করলেন বাবা।

আদালতের সামনেই ঢাক, নাচ আর মিষ্টি

মীরাটের (Meerut) বাসিন্দা প্রণিতা, দীর্ঘদিন ধরেই বিবাহ বিচ্ছেদের মামলা (Divorce case) চলছিল। মিরাটের ফ্যামিলি কোর্ট (Meerut Family Court) সেই আবেদন মঞ্জুর করে, ঠিক সেই মুহূর্তেই তাঁর বাবা, যিনি নিজে একজন অবসরপ্রাপ্ত বিচারক ড. জ্ঞানেন্দ্র শর্মা- ঢাক বাজিয়ে, মিষ্টি করে আনন্দ প্রকাশ করেন। আত্মীয়রাও সামিল হন সেই উদযাপনে। মুহূর্তে এই ভিডিও ভাইরাল (Video Viral) হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

সেই ভিডিওতে নেটিজেনদের নজর কেড়েছে আরও একটি দিক। প্রণিতার পরিবারের সদস্যরা পরেছিলেন কালো টি শার্ট, সেখানে তরুণীর ছবি আর লেখা ছিল, 'I Love My Daughter. My Heart, My Soul.' প্রণিতার গায়েও ছিল টি-শার্ট, 'My Family, My Life.'

“জন্মের সময় ঢাক বাজানো হয়েছিল, আজও তাই”

মেয়ের বাবার আবেগঘন বার্তা, “ওর জন্মের সময় ঢাক বাজিয়েছিলাম। আজ ডিভোর্স পাওয়ার দিনও বাজালাম। কারণ মেয়ের মূল্য জীবনের সব সময়েই সমান।” প্রণিতা বলেন, তিনি বিয়েটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। “২০২১ সাল থেকেই মামলা চলছিল। আমি পরিবারকে বাঁচাতে চেয়েছিলাম। কিন্তু বাবাই সবসময় সাহস দিয়েছেন। সবাই যেন এমন পরিবার পায়।”

বিয়ের পর থেকেই অশান্তি- শেষমেশ কোর্টের সিদ্ধান্ত

২০১৮ সালে প্রণিতার বিয়ে হয় গৌরব অগ্নিহোত্রীর সঙ্গে, যিনি ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর, বর্তমানে জলন্ধরে পোস্টেড। তাঁদের একটি ছেলে রয়েছে।

সময়ের সঙ্গে সঙ্গে শ্বশুরবাড়িতে প্রণিতার ওপর মানসিক চাপ ও হয়রানি বাড়তে থাকে। পরিস্থিতি সহ্যের বাইরে বেরিয়ে গেলে তিনি ডিভোর্সের পথ বেছে নেন। এদিকে পরিবার ইতিমধ্যেই বড় ক্ষতির মধ্য দিয়ে গেছে- ২০২২ সালে প্রণিতার ভাই এক দুর্ঘটনায় মারা যান। এই দুঃসময়ে প্রণিতা প্রতিদিন নতুন সমস্যার মুখোমুখি হতেন।

ডিভোর্স মানে শেষ নয়- নতুন শুরু, এই বার্তাই দিল মীরাটের পরিবার

আদালত ডিভোর্স মঞ্জুর হতেই পরিবার বাইরে ঢাক বাজিয়ে, মালা আর মিষ্টি নিয়ে দাঁড়িয়ে যায়। শহরজুড়ে শুরু হয় আলোচনা- ডিভোর্স লুকিয়ে রাখার বদলে কীভাবে তাঁকে শক্তি আর স্বাধীনতার উৎস করে তোলা যায়, তারই এক উজ্জ্বল উদাহরণ এই পরিবারটি।


```