Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

নেভি অফিসার স্বামীকে খুনে ধৃত মুসকান অন্তঃসত্ত্বা, রিপোর্ট গেল জেল কর্তৃপক্ষের কাছে

গত ৪ মার্চ রাতে প্রেমিকের সঙ্গে মিলে স্বামী সৌরভকে খুন করেন মুসকান। তার পর দু’জন মিলে ধারালো অস্ত্র দিয়ে সৌরভের দেহ ১৫ টুকরো করে একটি ড্রামে দেহাংশগুলি ভরে সিমেন্ট ঢেলে দেন।

নেভি অফিসার স্বামীকে খুনে ধৃত মুসকান অন্তঃসত্ত্বা, রিপোর্ট গেল জেল কর্তৃপক্ষের কাছে

ধৃত মুসকান রাস্তোগি

শেষ আপডেট: 8 April 2025 08:28

দ্য ওয়াল ব্যুরো: মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুনের (Meerut Murder Case) ঘটনায় স্ত্রী মুসকান রাস্তোগি (Muskan Rastogi) এখন জেলে রয়েছেন। এই পরিস্থিতিতে সোমবার উত্তরপ্রদেশের মীরাটের জেলা হাসপাতাল জেল কর্তৃপক্ষকে মেডিক্যাল রিপোর্ট পাঠিয়ে বলেছে ধৃত অন্তঃসত্ত্বা (Pregnant)।

গত ৪ মার্চ রাতে প্রেমিকের সঙ্গে মিলে স্বামী সৌরভকে খুন করেন মুসকান। তার পর দু’জন মিলে ধারালো অস্ত্র দিয়ে সৌরভের দেহ ১৫ টুকরো করে একটি ড্রামে দেহাংশগুলি ভরে সিমেন্ট ঢেলে দেন। গত ১৮ মার্চ মীরাটের মার্চেন্ট নেভি অফিসার খুনের বিষয়টি প্রকাশ্যে আসে। ১৯ মার্চ গ্রেফতার হন তাঁর স্ত্রী মুসকান এবং সাহিল শুক্লা নামে এক যুবক। তখনই সাহিলের সঙ্গে মুসকানের বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ্যে আসে।

আপাতত ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন মুসকান রাস্তোগি। গত সপ্তাহে সাহিল-মুসকানকে মুখোমুখি বসিয়ে জেরা করে পুলিশ। ধৃত দু'জনেই প্রচণ্ডভাবে মাদকাসক্ত হওয়ায় জেলের মধ্যেই ছটফট করতে থাকেন তাঁরা। প্রাথমিক চিকিৎসার পর যদিও পরিস্থিতি সামাল দেওয়া যায়।

চিকিৎসা চলাকালীনই মুস্কানের শারীরিক পরীক্ষা করা হয়। আগে থেকেই একটা সন্দেহ ছিল। তিনি অন্তঃসত্ত্বা কি না তা নিশ্চিত হতে পরীক্ষা করা হয়। তাতে জানা গিয়েছে, মুসকান মা হতে চলেছেন।

বস্তুত, নিজের স্বামীকে পথের কাঁটা হিসেবে দেখেছিলেন সৌরভের স্ত্রী মুসকান। আর সেই পথের কাঁটাকে সরিয়ে দিতে গিয়ে নিজেদের ছ'বছরের একমাত্র মেয়েকেও কার্যত অনাথ করে দেন তিনি। সেই ছোট্ট শিশুটিকে নিয়েও আইনি লড়াই শুরু হতে পারে সৌরভ এবং মুসকানের পরিবারের মধ্যে।

 


```