Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

দাম বাড়ছে ক্যানসার, ডায়াবেটিস থেকে শুরু করে একাধিক রোগের ওষুধের, চিন্তায় আমজনতা

রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত বহু ওষুধের দাম বাড়ানো হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই। 

দাম বাড়ছে ক্যানসার, ডায়াবেটিস থেকে শুরু করে একাধিক রোগের ওষুধের, চিন্তায় আমজনতা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 27 March 2025 07:28

দ্য ওয়াল ব্যুরো: চিন্তা বাড়তে চলেছে সাধারণ মানুষের। কারণ আবার দাম বাড়ছে ক্যানসার থেকে শুরু করে ডায়াবেটিস, হার্টের গুরুত্বপূর্ণ একাধিক ওষুধের (Medicine Price Hike)। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত বহু ওষুধের দাম বাড়ানো হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই। 

অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট (AIOCD)-এর জেনারেল সেক্রেটারি রাজীব সিংঘাল ইতিমধ্যে জানিয়েছেন, এইসব ওষুধের দাম কমপক্ষে ১.৭ শতাংশ বাড়তে পারে। ওষুধের কাঁচামালের দাম বৃদ্ধি হয়েছে তাই সামঞ্জস্য রাখার জন্য ওষুধের দাম বাড়ানো হচ্ছে বলে জানান তিনি। কিন্তু ঠিক কবে থেকে দাম বাড়বে? রাজীবের কথায়, এখনও বাজারে এইসব ওষুধের অনেক স্টক রয়েছে। তাই সেগুলি শেষ না হওয়া পর্যন্ত দাম বাড়ছে না। তবে আগামী ৩ মাসের মধ্যেই নতুন দামে ওষুধ আসবে বাজারে। 

কয়েক মাস আগেই অ্যাজমা, টিবি, গ্লুকোমা সহ মানসিক রোগ এবং থ্যালাসেমিয়ার ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছিল যে, কেন তাঁরা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তাঁরা বলেছিল, এই ওষুধগুলি তৈরিতে যে যে কাঁচামাল লাগে তার দাম বৃদ্ধি হয়েছে। তাই এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁদের। 

গত বছর মে মাসে নিয়মিত ব্যবহৃত হয় এমন ৪১টি সাধারণ ওষুধের দাম কমানোরও সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ডায়াবেটিস, হার্ট ডিজিজ, লিভার সংক্রান্ত রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের দাম কমে। কিন্তু বছর গড়াতেই আবার ওষুধের দাম বৃদ্ধির খবরে কপালে ভাঁজ আমজনতার। 

অবশ্য এই পরিস্থিতির জন্য ওষুধের কোম্পানিগুলির 'দোষ'ও দেখছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। কারণ বহু ক্ষেত্রে দেখা গেছে, ওষুধের দাম নিয়ে নির্দিষ্ট নিয়ম থাকা সত্ত্বেও তা ভেঙেছে কোম্পানিগুলি।  


```