Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

Karnataka Move: ১৬ বছরের নীচে বাচ্চারা ব্যবহার করতে পারবে না সোশ্যাল মিডিয়া, নতুন নিয়ম আসছে এই রাজ্যে

Under-16 social media ban: ১৬ বছরের নীচে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনার পরিকল্পনা। মোবাইল আসক্তি ও মানসিক স্বাস্থ্য সমস্যার মোকাবিলায় কড়া পদক্ষেপের পথে এই রাজ্য।

Karnataka Move: ১৬ বছরের নীচে বাচ্চারা ব্যবহার করতে পারবে না সোশ্যাল মিডিয়া, নতুন নিয়ম আসছে এই রাজ্যে

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 6 March 2026 15:35

দ্য ওয়াল ব্যুরো: ১৬ বছরের নীচে আর সোশ্যাল মিডিয়া নয়। বাচ্চাদের মোবাইল নির্ভরতা কমাতে বড় সিদ্ধান্ত নিল কর্নাটক (Karnataka) সরকার। বাজেট পেশ করার সময়ই মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah) ঘোষণা করেছেন, ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহারে রাজ্যজুড়ে নিষেধাজ্ঞা আনা হবে। শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য, সাইবার বুলিং (Cyberbullying) এবং আসক্তির ঝুঁকি কমাতে এই পদক্ষেপ বলে জানিয়েছে সরকার।

সরকারি সূত্রে জানা গিয়েছে, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছিল। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, ১০ থেকে ১৫ বছরের প্রায় ৭০ শতাংশ শিশু প্রতিদিন তিন ঘণ্টার বেশি সময় কাটাচ্ছে ইনস্টাগ্রাম (Instagram), টিকটক (TikTok) এবং ইউটিউবের (YouTube) মতো প্ল্যাটফর্মে। এর ফলে পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছে, ঘুমের সমস্যা বাড়ছে এবং সামাজিক যোগাযোগও কমে যাচ্ছে বলে অভিযোগ অভিভাবক ও শিক্ষকদের। কোভিড-পরবর্তী সময়ে স্ক্রিন টাইম আরও বেড়েছে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এই পরিস্থিতিতেই সিদ্দারামাইয়া জানান, শিশুদের ভবিষ্যৎ রক্ষায় এই পদক্ষেপ জরুরি। তাঁর কথায়, অ্যালগরিদমের (Algorithm) হাতে শিশুদের ভবিষ্যৎ তুলে দেওয়া যায় না। তাদের স্বাভাবিক শৈশব ফিরিয়ে আনতে হবে।

কংগ্রেস (Congress) নেতা রিজওয়ান আরশাদ (Rizwan Arshad) জানিয়েছেন, ছোটদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিষয়টি এখন প্রায় প্রতিটি পরিবারের সমস্যায় পরিণত হয়েছে। তাঁর মতে, ফিল্টারহীন তথ্যের সংস্পর্শে এলে শিশুদের মানসিক ও আবেগগত বিকাশে প্রভাব পড়তে পারে। তাই এ বিষয়ে একটি সুস্পষ্ট নীতি প্রয়োজন। তবে সেই নীতি কার্যকর করতে সমাজের মতামতও নেওয়া দরকার।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে বয়স যাচাই (Age Verification) বাধ্যতামূলক করা হবে। আধার (Aadhaar) যুক্ত অ্যাপের মাধ্যমে অভিভাবকদের নিয়ন্ত্রণ (Parental Control) চালুর কথাও ভাবা হচ্ছে। কোনও প্রযুক্তি সংস্থা নিয়ম না মানলে প্রতিবারের জন্য সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা (Fine) করা হতে পারে।

শুধু তাই নয়, স্কুলগুলিতেও ডিজিটাল ডিটক্স (Digital Detox) কর্মসূচি চালু করার নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি সাইবার ক্যাফে (Cyber Cafe) এবং মোবাইল দোকানগুলিতেও নজরদারি চালাবে পুলিশ। নারী ও শিশু কল্যাণ দপ্তরের (Women and Child Welfare Department) অধীনে একটি বিশেষ টাস্ক ফোর্স (Task Force) গঠন করা হচ্ছে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য।

এই প্রকল্পের জন্য বাজেটে ৫০ কোটি টাকা বরাদ্দও করেছে কর্নাটক সরকার। আগামী মাস থেকেই সচেতনতা প্রচার (Awareness Campaign) শুরু হবে। শিশুদের খেলাধুলা, বই পড়া এবং বাইরের কর্মকাণ্ডে উৎসাহিত করার পরিকল্পনাও রয়েছে সরকারের।


```