Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

খেলোয়াড়দের কবজিতে নতুন প্রযুক্তি! WHOOP ব্যান্ড কীভাবে বদলে দিচ্ছে ফিটনেসের সংজ্ঞা?

আধুনিক খেলোয়াড়দের ফিটনেস বিপ্লবে আলোড়ন তুলেছে WHOOP ব্যান্ড। তার দাম, ফিচার, ব্যবহারের কারণ, কোন তারকা এটি পরেন— জানুন সমস্ত তথ্য।

খেলোয়াড়দের কবজিতে নতুন প্রযুক্তি! WHOOP ব্যান্ড কীভাবে বদলে দিচ্ছে ফিটনেসের সংজ্ঞা?

কারা পরেন হুপ ব্যান্ড?

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 28 November 2025 19:11

দ্য ওয়াল ব্যুরো: আধুনিক ক্রিকেট বা ফুটবল শুধু ব্যাট-বলেই সীমাবদ্ধ নেই। আজকের দিনে ফিটনেসই খেলোয়াড়দের আসল অস্ত্র। শক্তি, গতি, কৌশল, মানসিক দৃঢ়তা, সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে এখন ক্রিকেটারদের জীবনে ঢুকে গেছে উন্নত প্রযুক্তি। আর এই প্রযুক্তির দুনিয়ায় নতুন ঢেউ তুলছে একটি ছোট্ট ডিভাইস, WHOOP ব্যান্ড। বিরাট কোহলি থেকে জসপ্রীত বুমরাহ— অনেক তারকার কবজিতে দেখা যাচ্ছে একই ব্যান্ড।

কিন্তু এই ব্যান্ডের বিশেষত্ব কোথায়? সাধারণ ফিটনেস ট্র্যাকার তো বাজারে অনেক আছে! WHOOP-ই বা কেন খেলোয়াড়দের নতুন ভরসা?

WHOOP কী?

যে ব্যান্ডটি আজ বহু আন্তর্জাতিক ক্রিকেটার ব্যবহার করছেন, সেটিই WHOOP ব্যান্ড। এটি বিশেষ করে অ্যাথলিটদের জন্য তৈরি— যেখানে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে শরীরের গভীর তথ্য, রিকভারি এবং দৈনিক ঘামঝরানোর সঠিক বিশ্লেষণে।

সবচেয়ে বড় কথা, এতে কোনও স্ক্রিন নেই। মানে ঘড়ির মতো দেখতে হলেও, সামনে কিছুই দেখা যায় না। WHOOP-এর কাজ—নিরন্তর ডেটা সংগ্রহ করা এবং অ্যাপে সেই ডেটা বিশ্লেষণ করে খেলোয়াড়কে জানানো, তার শরীর ঠিক কোন অবস্থায় আছে।

The Fitness Band Wear By Cricketers

হৃদস্পন্দন, শ্বাস-প্রশ্বাসের হার, ঘুমের মান— এ সব তো আছেই। আরও আছে দেহের strain, recovery score এবং দৈনিক readiness score। ক্রিকেটার বা যে কোনও খেলোয়াড়ের জন্য এর গুরুত্ব অপরিসীম, কারণ ম্যাচ বা ট্রেনিংয়ের আগে জানতে পারা জরুরি যে, শরীর কতটা প্রস্তুত।

কেন WHOOP ব্যান্ড এত জনপ্রিয়?

ক্রিকেটাররা ব্যান্ডটি ব্যবহার করেন—

  • ট্রেনিং লোড ঠিক রাখতে

  • অতিরিক্ত চাপ থেকে বাঁচতে

  • ইনজুরি প্রিভেন্ট করতে

  • ম্যাচের আগে-পরের রিকভারি ট্র্যাক করতে

  • ঘুমের মান বিশ্লেষণ করতে

এর বিজ্ঞান-নির্ভর ডেটা এবং ধারাবাহিক মনিটরিং ব্যান্ডটিকে আলাদা জায়গায় নিয়ে গেছে।

কারা বানায় WHOOP?

WHOOP একটি মার্কিন প্রতিষ্ঠান, যার সদর দফতর বোস্টনে। ২০১২ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি অ্যাথলিটদের পারফরম্যান্স উন্নত করার লক্ষ্যেই পুরো প্রযুক্তি সাজিয়েছে।

এর ট্র্যাকারগুলোর মধ্যে সর্বশেষ সংস্করণ হলো WHOOP 4.0। লেব্রন জেমস, ররি ম্যাকলরয়—অনেক শীর্ষ অ্যাথলিটও এটি ব্যবহার করেন। বিশেষত্ব হলো—WHOOP শুধুই ডিভাইস বিক্রি করে না; এটি সাবস্ক্রিপশন ভিত্তিক মডেলে চলে। মাসিক সাবস্ক্রিপশন দিলে তবেই সব ডেটা ইনসাইট ব্যবহার করা যায়।

WHOOP ব্যান্ডের মূল ফিচারগুলো কী কী?

WHOOP-এর ফিচারই এটাকে সাধারণ ফিটনেস ব্যান্ডের বাইরে নিয়ে যায়। এর কিছু প্রধান বৈশিষ্ট্য:

  • ২৪/৭ মনিটরিং: হার্ট রেট, HRV, শ্বাসের হার, অক্সিজেন স্যাটুরেশন, স্কিন টেম্পারেচার—সব তথ্য ট্র্যাক করে।

  • Strain ট্র্যাকিং: কতটা শারীরিক ও মানসিক চাপ পড়েছে তার দৈনিক স্কোর দেয়।

  • রিকভারি অ্যানালাইসিস: ঘুম, হার্ট রেট ভ্যারিয়েবিলিটি, অন্যান্য প্যারামিটার দেখে বলে, শরীর কতটা সুস্থ হয়ে উঠেছে।

  • ঘুম বিশ্লেষণ: ঘুমের কোন পর্যায় কতক্ষণ, ঘুম ভাঙা—সব হিসেব রাখে এবং ঘুম কোচিং দেয়।

  • পার্সোনালাইজড কোচিং: প্রতিদিন বলে— কতটা ট্রেনিং করা উচিত, কখন বিশ্রাম নেওয়া ভাল।

  • জার্নালিং সিস্টেম: খাদ্যাভ্যাস, ব্যায়াম, মানসিক চাপ— ব্যবহারকারী নিজেই নোট রাখতে পারেন।

  • রিয়েল-টাইম স্ট্রেস মনিটরিং: স্ট্রেস বাড়লে ব্রেথওয়ার্ক সাজেস্ট করে।

  • জলরোধী ও আরামদায়ক: সারাদিন পরে থাকা যায়, ল্যাব-গ্রেড পারফরম্যান্স।

WHOOP ব্যান্ডের দাম কত?

ভারতে WHOOP ব্যান্ডের দাম সাধারণত ২৯–৩০ হাজার টাকার মধ্যে। এটি Amazon বা Flipkart-এর মতো অনলাইন প্ল্যাটফর্মেই পাওয়া যায়।

ডিভাইস কেনার পর ব্যবহারকারীকে WHOOP-এর সাবস্ক্রিপশনও নিতে হয়, কারণ বিস্তারিত হেল্থ ইনসাইট পেতে সেটাই বাধ্যতামূলক। নতুন ব্যবহারকারীদের জন্য আছে ৩০ দিনের ফ্রি ট্রায়াল। সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহারকারী নিজের রিকভারি, strain, ঘুম—সব তথ্য দীর্ঘ সময় ধরে ট্র্যাক করতে পারেন।

কোন কোন ক্রিকেটার WHOOP ব্যবহার করেন?

WHOOP ব্যান্ড এখন ক্রিকেটারদের মধ্যে অসম্ভব জনপ্রিয় হয়ে উঠেছে। এর ব্যবহার দেখা গেছে, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংয়ের হাতে। জাতীয় ম্যাচেও তাদের কবজিতে ব্যান্ডটি দেখা গেছে। শুধু ক্রিকেট নয়—NBA থেকে গলফ, অনেক তারকাই এটি ব্যবহার করেন। রোনাল্ডোর হাতেও শোভা পায় এই ব্যান্ড।

স্ক্রিনবিহীন ডিজাইন ও নিখুঁত স্বাস্থ্য-বিশ্লেষণ এই ডিভাইসটিকে অনন্য করে তুলেছে।

প্রসঙ্গত, এ রাজ্যের তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ফিটনেসের দিকে খুব বেশি করেই ঝুঁকেছেন। তাঁর জিমচর্চিত শরীরের ছবিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এমনকি জনমঞ্চে তাঁকে বুকডন দিতেও দেখা গেছে। সেই অভিষেকের ডান হাতেও এখন প্রায় সর্বদাই পরে থাকতে দেখা যায় ফিটনেস ব্যান্ড। যদিও তিনি হুপই পরেন কিনা বলা যাবে না। এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা হয়নি। তবে সেটাও অবধারিত ভাবেই এই ধরনেরই কোনও এক ফিটনেস ট্র্যাকার।

WHOOP এখন প্রধান ফিটনেস-সঙ্গী

উন্নত ফিচার, নির্ভুল তথ্য এবং গভীর বিশ্লেষণের কারণে WHOOP ব্যান্ড দ্রুতই ক্রিকেটারদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। রিকভারি, পরিশ্রম, ঘুম—সব কিছু নিয়েই এটি যে বিস্তারিত ইনসাইট দেয়, তা খেলোয়াড়দের পারফরম্যান্স আরও নিখুঁত করতে সাহায্য করছে।

বিরাট কোহলি, বুমরাহ, অর্শদীপের মতো খেলোয়াড়রা এটিকে নিয়মিত ব্যবহার করছেন ফিটনেস ম্যানেজমেন্টের জন্য।

ভবিষ্যতে ক্রিকেটে যেখানে স্বাস্থ্য ও পারফরম্যান্স নিয়ে আরও গুরুত্ব বাড়বে, সেখানে WHOOP ব্যান্ড যে বড় ভূমিকা নেবে—তা বলাই যায়।


```