Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

১০ হাজার স্টেপ পেরলেই হবে না! কতটা নয়, কীভাবে হাঁটছেন - সেটাই বলবে আপনার ফিটনেস স্কোর

প্রতিদিন ১০ হাজার স্টেপ পার করলেই হবে না, হাঁটার গতি ও ধরনও ঠিক হতে হবে।

১০ হাজার স্টেপ পেরলেই হবে না! কতটা নয়, কীভাবে হাঁটছেন - সেটাই বলবে আপনার ফিটনেস স্কোর

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 29 October 2025 21:33

দ্য ওয়াল ব্যুরো: হাঁটা (walking) মানে কিন্তু সবচেয়ে সহজ ব্যায়াম (easy exercise) অথচ এটাকেই সবচেয়ে অবহেলা করেন অনেকে। জিমের মেম্বারশিপ লাগে না, দামি স্পোর্টস শু-ও নয়, তবু শরীরচর্চার ক্ষেত্রে হাঁটার প্রভাব কিন্তু বেশ চমকপ্রদ। কিন্তু আশ্চর্যের বিষয়, শরীরের এই স্বাভাবিক গতিবিধিতেও আমরা অনেক সময় ভুল করি।

সম্প্রতি Annals of Internal Medicine–এ প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে, শুধু 'কতটা হাঁটছেন' নয়, 'কীভাবে হাঁটছেন' - সেটাই আসল। অর্থাৎ, প্রতিদিন ১০ হাজার স্টেপ (10,000 steps)  পার করলেই হবে না, হাঁটার গতি ও ধরনও ঠিক হতে হবে।

হৃদযন্ত্রের জন্য আদর্শ হাঁটার গতি

গবেষণায় দেখা গিয়েছে, হৃদ্‌স্বাস্থ্য ভাল রাখতে সবচেয়ে উপযোগী হাঁটার ধরন হল নিরবচ্ছিন্ন এবং দীর্ঘ সময় ধরে হাঁটা। যাঁরা একটানা অন্তত ১৫ মিনিট বা তার বেশি সময় হাঁটেন, তাঁদের হৃদরোগ ও অকালমৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কম।

পরিসংখ্যান বলছে, যাঁরা টানা ১৫ মিনিট বা তার বেশি সময় হাঁটছেন, তাঁদের মৃত্যুর হার মাত্র ০.৮% এবং হৃদরোগের হার ৪.৩৯%।

অন্যদিকে, যাঁরা ৫ মিনিট বা তার কম সময় ধরে হাঁটেছেন, তাঁদের অকালমৃত্যুর হার ৪.৩৬%, আর হৃদরোগের হার বেড়ে দাঁড়িয়েছে ১৩.০৩%।

অর্থাৎ, অল্প অল্প সময় ধরে হাঁটার চেয়ে একটানা কিছু সময় ধরে হাঁটা শরীরের জন্য অনেক বেশি উপকারী।

দীর্ঘক্ষণ হাঁটলেই মিলবে আসল উপকার

এই গবেষণা স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধু ১০ হাজার স্টেপ পূরণ করলেই ফিটনেস নিশ্চিত হয় না। আসল বিষয় হল হাঁটার সময়কাল ও ধারাবাহিকতা। যত বেশি সময় টানা হাঁটবেন, ততই আপনার হৃদ্‌যন্ত্র থাকবে সুস্থ, শরীরও আরও সক্রিয়।

যাঁরা দিনে ৫ হাজার স্টেপেরও কম হাঁটেন, অর্থাৎ তুলনামূলক অলস জীবনযাপন করেন, তাঁরাও হৃদ্‌স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারেন, যদি নিয়মিত অন্তত ১৫–২০ মিনিটের নিরবচ্ছিন্ন হাঁটা অভ্যাসে রাখেন।

তাই এখন থেকে স্টেপ কাউন্ট নয়, লক্ষ্য রাখুন টানা ও সঠিকভাবে হাঁটায়।


```