
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 15 November 2024 17:05
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। দেওঘর বিমানবন্দর থেকে নির্দিষ্ট সময়ে ওড়েনি প্রধানমন্ত্রীর বিমান। ফলে প্রধানমন্ত্রীর দিল্লি ফিরতে দেরি হবে।
এদিকে, দেওঘরে নির্বাচনী সভা শেষে ওড়ার অনুমতি পায়নি বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হেলিকপ্টার। কংগ্রেসের বক্তব্য, এয়ার ট্রাফিক কন্ট্রোল জানাচ্ছে না কেন তারা বিরোধী দলনেতার কপ্টার ওড়ার অনুমতি দেয়নি। হাত শিবিরের অভিযোগ, যান্ত্রিক গোলযোগে প্রধানমন্ত্রীর বিমান থমকে থাকায় বিরোধী দলনেতার কপ্টার ও়ড়ার অনুমতি দেয়নি এয়ার ট্রাফির কন্ট্রোল।
প্রধানমন্ত্রী শুক্রবার ঝাড়খন্ডে নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার পাশাপাশি বিরসা মুণ্ডার জন্ম-জয়ন্তীর অনুষ্ঠানে যোদ দেন। সকালে তিনি দিল্লি থেকে বিমানে দেওঘর পৌঁছান। ফেরার সময় তাঁর বিমানে রুটিন পরীক্ষা করতে গিয়ে কিছু যান্ত্রিক ত্রুটি নজরে আসে। ইঞ্জিনিয়াররা বিমান ওড়ার অনুমতি দেননি। প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থল থেকে কপ্টারে দেওঘর বিমান বন্দরে পৌঁছে অপেক্ষা করছিলেন। তাঁর বিমান দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
দেওঘরের কাছেই সভা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি দেওঘর হয়ে কপ্টারে সভাস্থলে যান। সেখানে থেকে কপ্টারেই তাঁর দেওঘর বিমান বন্দরে ফিরে দিল্লির বিমান ধরার কথা ছিল। সভা শেষে তিনি কপ্টারে উঠে গেলেও ওড়ার অনুনতি দেয়নি দেওঘর এটিসি।