Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মায়াবতীর বড় ঘোষণা, বিএসপি দলের উত্তরাধিকারী বাছলেন ভাইপোকেই!

রবিবার লখনউতে বিএসপি-র দলীয় বৈঠকের পরই নিজের উত্তরাধিকারীর নাম জানালেন তিনি। মায়াবতী জানান, তাঁর পরে দলের দায়িত্ব নেবেন তাঁরই ভাইপো আকাশ আনন্দ। 

মায়াবতীর বড় ঘোষণা, বিএসপি দলের উত্তরাধিকারী বাছলেন ভাইপোকেই!

শেষ আপডেট: 10 December 2023 15:29

দ্য ওয়াল ব্যুরো: চব্বিশের লোকসভা নির্বাচনের আগে নিজের দলের উত্তরসূরির নাম ঘোষণা করলেন বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী। রবিবার লখনউতে বিএসপি-র দলীয় বৈঠকের পরই নিজের উত্তরাধিকারীর নাম জানালেন তিনি। মায়াবতী জানান, তাঁর পরে দলের দায়িত্ব নেবেন তাঁরই ভাইপো আকাশ আনন্দ। 

সংবাদমাধ্যম সূত্রে খবর, লখনউতে দলীয় বৈঠকে দলের অন্যান্য নেতা-নেত্রীদের সামনে মায়াবতী জানান তাঁর উত্তরাধিকারী হবেন আকাশ আনন্দ। সংবাদমাধ্যম সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএসপি নেতা উদয়বীর সিং মায়াবতীর ঘোষণার কথা জানান।

২০১৯ লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক প্রচারে দেখা যায় আকাশ আনন্দকে। সাহারানপুরের এক জনসভায় মায়াবতী আনন্দের পরিচয় করান জনগণের সঙ্গে। মায়াবতীর ছোট ভাই আনন্দ কুমারের ছেলে হলেন আকাশ। তারপর থেকেই বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে মায়াবতীর ভাইপোকে। দলে তাঁর গুরুত্বও বাড়তে থাকে। 

২০১৭ সালে রাজনৈতিক আঙিনায় পা দিয়েছিলেন মায়াবতীর ভাইপো। তখন তাঁর বয়স ছিল ২২ বছর। লন্ডন থেকে এমবিএ পাশ করে দেশে ফিরে এসে পিসির সঙ্গে রাজনীতি যাত্রা শুরু করেন আকাশ। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশের আগ্রাতে প্রথম জনসভা করেন তিনি। 

২০২৪ সালের নির্বাচনের আগে দেশের অধিকাংশ ছোট-বড় বিজেপি বিরোধী দল যখন একজোটে লড়াই করার কথা বলছে, তখন মায়াবতী উল্টো পথে হেঁটেছেন। 'একলা চলো' নীতিতে বিজেপির বিরুদ্ধে লড়াই করার কথা ঘোষণা করেছে বিএসপি। মায়াবতী বলেছিলেন, 'আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি জোরকদমে নিচ্ছে দল।' যদিও ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে আসন সমঝোতা করে লড়াই করেছিলেন। তবে আসন্ন লোকসভা নির্বাচনে অখিলেশ 'ইন্ডিয়া' জোটের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।


```