Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ফিরল ১০ বছর আগের ভয়াবহ স্মৃতি! উত্তরাখণ্ডের একাধিক প্রান্তে ধস, বন্ধ জাতীয় সড়ক

রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, কুমায়ুন অঞ্চলে ভারী বৃষ্টির কারণে আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। প্রশাসনের তরফে সবরকম চেষ্টা করা হলেও বিভিন্ন প্রান্তে ধসের কারণে নতুন করে সমস্যা বাড়ছে।

ফিরল ১০ বছর আগের ভয়াবহ স্মৃতি! উত্তরাখণ্ডের একাধিক প্রান্তে ধস, বন্ধ জাতীয় সড়ক

ধসের ছবি

শেষ আপডেট: 15 September 2024 18:40

দ্য ওয়াল ব্যুরো: একটানা ভারী বৃষ্টিপাতের জের। ফের ভয়াবহ দুর্যোগের স্মৃতি ফিরল উত্তরাখণ্ডে। রবিবার দুপুরেই দেবভূমির পিথারাগোড়ে ধস নামে। ভয়াবহ ধসের ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনায় কারও প্রাণহানি না হলেও ধ্বংসলীলা ছবি সামনে আসতেই রীতিমতো আঁতকে উঠছে দেশবাসী।

ধসের কারণে ইতিমধ্যে বন্ধ যান চলাচল। লাগাতার বৃষ্টি উপেক্ষা করেই স্থানীয় প্রশাসন রাস্তা সারাইয়ের কাজ জোরকদমে শুরু করেছে। তবে সময় যত গড়াচ্ছে বৃষ্টির পরিমাণ বাড়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ইতিমধ্যে, ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে এবং দু’জন নিখোঁজ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভারী বৃষ্টিপাতের জেরে ধস নেমে বন্ধ তাওয়াঘাট-দারচুলা জাতীয় সড়কে-সহ মোট ৪৭৮ রাস্তা। অন্যদিকে ধসের জেরে বিপর্যস্ত কেদারনাথ-রুদ্রপ্রয়াগ ও উত্তরকাশীর হৃষীকেশ-যমুনোত্রী জাতীয় সড়কেও যান চলাচল।

রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, কুমায়ুন অঞ্চলে ভারী বৃষ্টির কারণে আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। প্রশাসনের তরফে সবরকম চেষ্টা করা হলেও বিভিন্ন প্রান্তে ধসের কারণে নতুন করে সমস্যা বাড়ছে। ইতিমধ্যে উত্তরাখণ্ডে জারি হয়েছে হাই অ্যালার্ট। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।

এর আগে ২০১৩ সালে ভয়াবহ বিপর্যয়ের সাক্ষী হয়েছিল উত্তরাখণ্ড। ১০ বছর ঘুরলেও নতুন করে বিপর্যয়ের ঘটনায় আতঙ্কিত উত্তরাখণ্ডবাসী।   


```