Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলে উঠল একাধিক কার্পেট কারখানা, আহত ২

কার্পেট কারখানাসহ একাধিক বাণিজ্যিক ইউনিটে আগুন লাগে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। আহত দুই দমকলকর্মী।

মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলে উঠল একাধিক কার্পেট কারখানা, আহত ২

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 6 January 2026 23:45

দ্য ওয়াল ব্যুরো: মধ্যরাতে হঠাৎ দাউদাউ করে আগুন। শ্রীনগরের (Srinagar) বারজাল্লা (Barzalla Fire) এলাকায় বুধবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে জড়িয়ে পড়ে একটি কার্পেট উৎপাদনকারী কারখানাসহ বেশ কয়েকটি ইউনিট।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি জঞ্জাল থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একাধিক জায়গায়, যেখানে ফোম, থিনার, রং ও কার্পেটের মতো অত্যন্ত দাহ্য সামগ্রী মজুত ছিল। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘন কালো ধোঁয়া কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বিভাগের বহু ইঞ্জিন। দীর্ঘ কয়েক ঘণ্টার কঠোর পরিশ্রমের পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। আগুন নেভানোর কাজ চলাকালীন দু’জন দমকলকর্মী আহত হন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন যাতে আশপাশের আবাসিক এলাকায় ছড়িয়ে না পড়ে, সেই বিষয়টি নিশ্চিত করাই ছিল দমকল বাহিনীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্তারা।

কর্তৃপক্ষের জানানো হয়েছে, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেলেও এখনও কুলিং অপারেশন চলছে। কারণ, ক্ষতিগ্রস্ত কিছু অংশে ধোঁয়া উঠছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে।


```