Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কারখানায় বিস্ফোরণ, কয়েক সেকেন্ডেই ধরল ভয়াবহ আগুন! অনেকের মৃত্যুর আশঙ্কা

বাকি কর্মীদের উদ্ধার করতে কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।

কারখানায় বিস্ফোরণ, কয়েক সেকেন্ডেই ধরল ভয়াবহ আগুন! অনেকের মৃত্যুর আশঙ্কা

ঠানের কারখানায় ভয়ানক আগুন

শেষ আপডেট: 23 May 2024 16:44

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের ঠানের এক কারখানায় আচমকা বিস্ফোরণ। তার ফলে ভয়াবহ আগুন লাগে। এই ঘটনায় একাধিক কর্মীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে কারণ তারা সেই সময়ে কারখানায় কাজ করছিলেন। যদিও স্থানীয় সূত্রের খবর, অন্তত ২০ জনকে উদ্ধার করা গেছে। বাকি কর্মীদের উদ্ধার করতে কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। 

বৃহস্পতিবার দুপুরে ঠানের এই কেমিক্যাল কারখানায় একটি বয়লার হঠাৎ ফেটে যায়। তা থেকেই আগুন ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ১৫টি দমকলের ইঞ্জিন। এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দমকলের তরফে জানানো হয়েছে, বেশ কয়েক ঘণ্টা লেগে যাবে এই আগুন নিয়ন্ত্রণে আনতে। 

কারখানায় বিস্ফোরণের ভয়াবহতা কতটা তা বোঝা যাবে তার আশেপাশের বাড়িগুলির অবস্থা দেখে। স্থানীয়রা জানিয়েছে, কারখানা সংলগ্ন কিছু বাড়ির জানলার কাচ ভেঙে গেছে। ওই এলাকায় একটি গাড়ির শোরুম রয়েছে। বিস্ফোরণের কারণে সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি, রাস্তায় থাকা বেশ কয়েকটি গাড়িও বিস্ফোরণের তীব্রতায় ভেঙে গেছে বলে খবর। 

উদ্ধার হওয়া ২০ জনের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এও জানা গেছে, কমপক্ষে ৭ জন গুরুতর আহত হয়েছেন এই ঘটনায়।  


```