বিয়েটি ছিল সম্পূর্ণ পারিবারিক সিদ্ধান্ত, তাই আপত্তি জানানোর সুযোগও ছিল না। তবুও রামলাল নিজের পড়াশোনা থামাননি।

নিটে সাফল্য রাজস্থানের যুবকের
শেষ আপডেট: 20 January 2026 14:11
দ্য ওয়াল ব্যুরো: ভারতের অন্যতম কঠিন পরীক্ষা বলে পরিচিত নিট ইউজি। চিকিৎসক হতে গেলে এই পরীক্ষায় ভালো র্যাঙ্ক পাওয়াই একমাত্র পথ। সেই লক্ষ্যেই লড়াই করেছিলেন রাজস্থানের এক ছোট জেলা থেকে উঠে আসা রামলাল। জীবনের একের পর এক বাধা তাঁকে থামাতে পারেনি। অবশেষে পাঁচবারের চেষ্টায় তিনি নিটে সাফল্য পেলেন (Rajasthan youth cracks NEET)- তাঁর গল্প আজ অনেকের কাছে প্রেরণা (NEET success story)।
রামলালের জীবনে দায়িত্ব এসে যায় অনেক অল্প বয়সেই। তিনি যখন ষষ্ঠ শ্রেণিতে পড়তেন, মাত্র ১১ বছর বয়সে তাঁর বিয়ে হয়। যখন সমবয়সীরা স্কুল, খেলা আর নতুন নতুন শেখার জগতে ব্যস্ত, তখনই সংসারের দায়িত্ব তাঁর কাঁধে এসে পড়ে। ২০ বছর বয়সে তিনি বাবা হন। বিয়েটি ছিল সম্পূর্ণ পারিবারিক সিদ্ধান্ত, তাই আপত্তি জানানোর সুযোগও ছিল না (child marriage story India)। তবুও রামলাল নিজের পড়াশোনা থামাননি। একসময় নিজের ভবিষ্যৎ পরিকল্পনা পরিবারকে জানান, কিন্তু তাঁর বাবা এতে মোটেই খুশি হননি। উচ্চশিক্ষা নেওয়ার পথে অনেক বাধা তৈরি হয়।
এই কঠিন সময়ে পাশে দাঁড়ান তাঁর স্ত্রী। তিনি নিজে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন। রামলালের ইচ্ছেটা বুঝেছিলেন তিনি। পড়াশোনায় উৎসাহ, মানসিক শক্তি- সবটাই জুগিয়েছেন তিনি। রামলাল বলেন, স্ত্রী যদি পাশে না থাকতেন, তাঁর স্বপ্ন হয়তো অনেক আগেই থেমে যেত।
দশম শ্রেণিতে ৭৪ শতাংশ নম্বর পেয়ে রামলাল বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন। লক্ষ্য তখন ছিল একটাই- নিট পাস করা। ২০১৯ সালে প্রথমবার পরীক্ষায় বসেন তিনি। ৭২০-র মধ্যে পান মাত্র ৩৫০। কিন্তু হাল না ছেড়ে কোচিংয়ে ভর্তি হন। আরও পরিশ্রম শুরু করেন।
২০২২ সালে আবার পরীক্ষা দেন। এইবার স্কোর ৪৯০, যা আগের তুলনায় অনেকটাই বেশি। এই উন্নতি তাঁকে আত্মবিশ্বাস দেয়। প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নেন তিনি, আরও কঠোর পরিশ্রম করতে উৎসাহ দেয় (overcoming challenges in education)।
অবশেষে পাঁচবারের চেষ্টায় রামলাল নিট পাস করেন। খুলে যায় চিকিৎসাবিজ্ঞান পড়ার সুযোগের দরজা। ছোট শহর থেকে উঠে এসে বাল্যবিবাহ, সংসার, দায়িত্ব-সবকিছুর মাঝেও স্বপ্ন না ভাঙার এই গল্প আজ লাখো ছাত্রছাত্রীর জন্য অনুপ্রেরণা (Ramlal NEET rank)।
রামলালের জীবনের কাহিনি প্রমাণ করে, পরিস্থিতি যত কঠিনই হোক, চারদিক থেকে বাধা এলেও, দৃঢ় ইচ্ছেশক্তি আর পরিশ্রম থাকলে সফলতা একদিন ধরা দিতেই পারে।