Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিন সপ্তাহও টিকল না বিয়ে! স্বামীকে ঘুমের মধ্যে দা দিয়ে কুপিয়ে খুন মহিলার

পুলিশের প্রাথমিক অনুমান, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের অশান্তিই হয়তো এই খুনের মূল কারণ। তবে গোটা ঘটনার আরও গভীরে গিয়ে তদন্ত চালানো হচ্ছে।

তিন সপ্তাহও টিকল না বিয়ে! স্বামীকে ঘুমের মধ্যে দা দিয়ে কুপিয়ে খুন মহিলার

মহারাষ্ট্রের দম্পতি (সংগৃহীত ছবি)

শেষ আপডেট: 12 June 2025 13:32

দ্য ওয়াল ব্যুরো: ইন্দোরের রাজা রঘুবংশী খুন নিয়ে বর্তমানে তোলপাড় দেশ। এরই মধ্যে ফের খুনের ঘটনা। বিয়ের মাত্র তিন সপ্তাহের মধ্যে স্বামীকে ঘুমের মধ্যে দা দিয়ে কোপ মেরে খুন করলেন মহিলা। মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার ঘটনা।

পুলিশ সূত্রে খবর, রাধিকা ও অনিল লোখান্ডের বিয়ে হয়েছিল চলতি বছরের ২৩ মে। মঙ্গলবার রাতে কোনও কারণে দু’জনের মধ্যে ঝামেলা লাগে। অনেকক্ষণ পর রাগ চেপে রাখতে না পেরে স্বামীর ওপর চড়াও হন মহিলা। মাঝরাতে ঘুমন্ত স্বামীর মাথায় দা দিয়ে মেরে খুন করেন তিনি।

পুলিশ জানিয়েছে, স্বামীকে খুন করার কিছুক্ষণ পরই রাধিকা ফোন করে নিজের কাকাতো ভাইকে ঘটনার কথা জানান। বুধবার তাঁকে গ্রেফতার করে দু’দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। ভারতীয় দণ্ডবিধির (BNS) ১০৩(১) ধারায় (খুন) তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

খুনের নেপথ্যে কি বিবাহিত জীবনের অশান্তি?

পুলিশের প্রাথমিক অনুমান, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের অশান্তিই হয়তো এই খুনের মূল কারণ। তবে গোটা ঘটনার আরও গভীরে গিয়ে তদন্ত চালানো হচ্ছে।

এই ঘটনার সঙ্গে অনেকটাই মিল রয়েছে সদ্য আলোড়ন ফেলা রাজা রঘুবংশী খুনের। বিয়ের ১২ দিনের মাথায় স্ত্রী সোনম রঘুবংশী তাঁর স্বামীকে শিলংয়ের জঙ্গলে ঘুরতে নিয়ে গিয়ে খুন করান।

পর পর এমন ঘটনায় রীতিমতো হতবাক সকলে। প্রশ্ন একটাই, কোথায় সমস্যা হচ্ছে? 


```