Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'হাতে মানুষ টানা অমানবিক!' সুপ্রিম কোর্টের নির্দেশে মাথেরানে বন্ধ টানা রিকশ, কলকাতায় কী হবে?

বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিল, মাথেরানে হাত রিকশ চলবে আর মাত্র ৬ মাস। এই সময়সীমার মধ্যেই তা সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। রাজ্য সরকারকে বলা হয়েছে, যথাসম্ভব দ্রুত ই-রিকশা চালুর জন্য একটি বাস্তবমুখী স্কিম তৈরি করতে।

'হাতে মানুষ টানা অমানবিক!' সুপ্রিম কোর্টের নির্দেশে মাথেরানে বন্ধ টানা রিকশ, কলকাতায় কী হবে?

ছবি- দ্য ওয়াল

গার্গী দাস

শেষ আপডেট: 6 August 2025 19:28

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতার ৭৮ বছর পরও পাহাড়ি শহর মাথেরানে চলে হাতে টানা রিকশ। এই বিষয়টিকেই 'অমানবিক' বলে তীব্র ভাষায় নিন্দা করল দেশের শীর্ষ আদালত। বলল, মানুষ দিয়ে মানুষ টানানো এখনই বন্ধ হওয়া উচিত। এটি সংবিধানের সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচারের প্রতিশ্রুতির সঙ্গে বেমানান।

বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিল, মাথেরানে হাত রিকশ চলবে আর মাত্র ৬ মাস। এই সময়সীমার মধ্যেই তা সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। রাজ্য সরকারকে বলা হয়েছে, যথাসম্ভব দ্রুত ই-রিকশা চালুর জন্য একটি বাস্তবমুখী স্কিম তৈরি করতে।

অমানবিক পেশা, বিকল্প খুঁজতে হবে

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, মানুষ হাত দিয়ে মানুষকে টানছে, এই চিত্র ২০২৫ সালে আর মানায় না। বিচারপতিরা বলেন, 'জীবিকা নির্বাহের চাপে পড়েই মানুষ এমন অমানবিক কাজ করতে বাধ্য হয়। এই ছবি একটি উন্নয়নশীল দেশের পক্ষে লজ্জাজনক।' আদালতের বক্তব্য, স্বাধীনতার ৭৮ বছর এবং সংবিধান চালুর ৭৫ বছর পেরিয়ে গিয়েছে, তবু সমাজের একাংশ এখনও একজন মানুষকে দিয়ে গাড়ি টানাচ্ছে, এ যেন নিজেদেরই দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা।

আদালতের কী কী নির্দেশ দিল?

  • দস্তুরি নাকা থেকে শিবাজি মূর্তি পর্যন্ত রাস্তা পেভার ব্লক দিয়ে ঢেকে ফেলা যাবে। তবে শহরের ভিতরের ট্রেডিং রুটে বা গলিতে পেভার ব্লক নয়।
  • আগামী ৬ মাসের মধ্যে ধাপে ধাপে বন্ধ করতে হবে হাত রিকশ।
  • মাথেরানে রিকশচালকদের পুনর্বাসনের জন্য রাজ্য সরকার কেভাডিয়া মডেল অনুসরণ করে স্কিম আনবে। এই স্কিমে রাজ্য কিনে দেবে ই-রিকশ এবং তা ‘হায়ার বেসিস’-এ চালকদের হাতে তুলে দেবে।
  • মাথেরান মনিটরিং কমিটি (জেলা শাসকের নেতৃত্বে) নির্ধারণ করবে কে কে প্রকৃত রিকশচালক এবং ঠিক কতগুলি ই-রিকশ লাগবে।
  • অতিরিক্ত ই-রিকশগুলি বরাদ্দ করা হবে জনজাতি মহিলা বা অন্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে, যাতে বিকল্প জীবিকা তৈরি হয়।
  • ইতিমধ্যে যেখানে কংক্রিট ব্লক বসানো হয়েছে, সেগুলি বদলে বসাতে হবে পেভার ব্লক।

ই-রিকশই ভবিষ্যৎ

উল্লেখ্য, পরিবেশ সুরক্ষার কারণে মাথেরানে মোটরগাড়ি নিষিদ্ধ। শুধুমাত্র ইমার্জেন্সি অবস্থায় ফায়ার ব্রিগেড ও অ্যাম্বুল্যান্স ঢোকে। তাই বিকল্প হিসেবে আদালত ২০২২ সাল থেকেই মাথেরানে পরীক্ষামূলকভাবে ই-রিকশ চালুর অনুমতি দিয়েছিল।

পরবর্তীতে ঘোড়াওয়ালা সংগঠনগুলির আপত্তি আসে এবং আদালতের কাছে বিষয়টি ওঠে। সেই মামলার শুনানিতেই আজ সুপ্রিম কোর্ট বলল, 'তহবিল না থাকাকে আমরা কোনও অজুহাত হিসেবে মানি না। এই অমানবিক প্রথা বন্ধ করতে রাজ্য সরকারকে উপযুক্ত সহায়তা করতেই হবে।'

বিচারপতিরা এদিন স্মরণ করিয়ে দেন, আজাদ রিকশ পুলারস ইউনিয়ন বনাম পাঞ্জাব সরকার মামলায় আদালত বলেছিল, সাইকেল রিকশর অনুমতিও সামাজিক ন্যায়বিচারের সংবিধানিক অঙ্গীকারের পরিপন্থী। তখন কেটেছে ৪৫ বছর, এখনও মাথেরানে এই অমানবিক রীতির চল রয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক।

এই বিষয়টি বুধবার সামনে আসতেই কলকাতায় যে হাতে গোনা কয়েকটি এমন রিকশ চালু রয়েছে, তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কলকাতার ঐতিহ্য এই রিকশগুলোও কি তবে খুব শীঘ্রই উবে যাবে শহর থেকে?


```