Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মার্কিন মেশিন ভেঙে চুরমার, উত্তরকাশীতে উদ্ধারকাজ বিশ বাঁও জলে! রবিবার নতুন পদ্ধতিতে চেষ্টা

আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ দলের প্রধান আর্নল্ড ডিক্স স্পষ্ট জানিয়ে দেন, ওই মেশিন আর মেরামত করা সম্ভব নয়। এখন উপায়?

মার্কিন মেশিন ভেঙে চুরমার, উত্তরকাশীতে উদ্ধারকাজ বিশ বাঁও জলে! রবিবার নতুন পদ্ধতিতে চেষ্টা

শেষ আপডেট: 25 November 2023 15:37

দ্য ওয়াল ব্যুরো: বিপদের ওপর বিপদ। উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধার করার কাজে বারবার বাধা আসছে। শেষ বাধা এসেছে শুক্রবার বিকেলে। আমেরিকান যন্ত্র অগার মেশিন যা দিয়ে সুড়ঙ্গে খননের কাজ চলছিল তা ভেঙে চুরমার হয়ে গেছে। গতকাল রাত থেকেই সেই মেশিন সারানোর কাজ চলছিল। কিন্তু শনিবার বেলার দিকে আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ দলের প্রধান আর্নল্ড ডিক্স স্পষ্ট জানিয়ে দেন, ওই মেশিন আর মেরামত করা সম্ভব নয়। এখন উপায়? মনে করা হচ্ছে, বাকি কয়েক মিটার কোনও যন্ত্র নয়, কোদাল-শাবল দিয়ে উদ্ধারকারী দলই খনন চালাবে!

উত্তরকাশীর সিল্কইয়ারা সুড়ঙ্গে কাজ চলাকালীন আচমকাই ধস নামে। সেই ধসের ফলেই সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু ১৪ দিন কেটে গেলেও এখনও আটকে থাকা শ্রমিকদের বাইরে বের করে আনা সম্ভব হয়নি। ধসের বাধা সরিয়ে কীভাবে শ্রমিকদের কাছে পৌঁছনো যায়, সেই চেষ্টাই অনবরত করে চলেছেন উদ্ধারকারী দলের সদস্যরা। আর যত সময় যাচ্ছে উৎকণ্ঠা বাড়ছে ভেতরে আটকে থাকা শ্রমিকদের মধ্যে।

উদ্ধারকারীদের কথায়, ৫৭ মিটার ধসের বাধা সরিয়ে শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা করা হচ্ছে। আমেরিকান যন্ত্র অগার মেশিনের মাধ্যমে বাধা সরিয়ে এগোনো হচ্ছিল। শেষ পর্যায়ে এসে মেশিন খারাপ হয়ে যায়। সেই মেশিন সারানোর অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু তা আর সম্ভব নয়। তাই এবার অন্য রাস্তা অবলম্বন করতে হবে খননের জন্য।

কীভাবে উদ্ধারকারী দল সুড়ঙ্গের মধ্যে শ্রমিকদের কাছে পৌঁছতে পারে সেই নিয়ে আলোচনা চলছে। ডিস্কের কথায়, অনেক কিছু নিয়ে ভাবনাচিন্তা হচ্ছে। বিকল্প রাস্তা খুঁজে বের করতেই হবে। সূত্রের খবর, উদ্ধারকারী দল এবার নিজেরাই খননের কাজে হাত লাগাবেন। সেই জন্য দিল্লি থেকে আনা হচ্ছে বিশেষজ্ঞদের। তাঁদের পরামর্শ নিয়েই পরের ধাপ ঠিক করা হবে। আগামীকাল অর্থাৎ রবিবার সকাল থেকে ফের শুরু হবে খননের কাজ। এখন দেখার বাকি কয়েক মিটার খননের জন্য কোনও নতুন মেশিন ব্যবহার করা হয় নাকি উদ্ধারকারী দলের সদস্যরা নিজেরাই খননকাজ করেন।

শুক্রবার বিকেলে উদ্ধারকাজ বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া মাত্র ফের ঘটনাস্থলে গিয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। তারপর বলেন, শেষ পর্যায়ের কাজ খুবই ঝুঁকিপূর্ণ। খুব সাবধানে ও দ্রুত কাজ শেষ করতে হবে। সরকার সবরকম সাহায্য করতে প্রস্তুত। 


```