Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মারুতি ৮০০-এর প্রেমে মনমোহন থেকে সচিন, ভারতীয় মধ্যবিত্তর স্বপ্নপূরণের নায়ক ওসামু সুজুকি

১৯৮২ সালের অক্টোবরে চুক্তি স্বাক্ষরের এক বছরের মধ্যেই মারুতি ৮০০-এর (Maruti 800) উৎপাদন শুরু হয় দেশে। এটিই ছিল ভারতের প্রথম সাশ্রয়ী মূল্যের গাড়ি, যা মধ্যবিত্তদে কাছে সহজলভ্য ও জনপ্রিয় হয়ে ওঠে।

মারুতি ৮০০-এর প্রেমে মনমোহন থেকে সচিন, ভারতীয় মধ্যবিত্তর স্বপ্নপূরণের নায়ক ওসামু সুজুকি

ভারতীয়দের প্রিয় মারুতি ৮০০।

শেষ আপডেট: 28 December 2024 17:14

দ্য ওয়াল ব্যুরো: গাড়ি নির্মাতা সুজুকি মোটর্সের প্রাক্তন সিইও ওসামু সুজুকি মারা গিয়েছেন। ভারতের অটোমোবাইল শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন তিনি। চলতি সপ্তাহেই ক্রিসমাসের দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এর ঠিক পরের দিনই মারা যান ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তার পরেই সামনে আসে, মারুতি ৮০০ গাড়ির প্রতি তাঁর ভালবাসার কথা। বিএমডব্লিউয়ের চেয়েও এই ছোট গাড়িতেই বেশি স্বচ্ছন্দ ছিলেন তিনি।

ওসামু সুজুকির মৃত্যু এবং মনমোহনের মারুতি প্রীতি— এই দুই ঘটনা মিলে চর্চায় উঠে এসেছে মারুতি সুজুকি ৮০০ (Maruti 800) গাড়িটি। জাপানের প্রথিতযশা শিল্পপতি সুজুকি শুধু তাঁর নিজের দেশেই নয়, ভারতের জন্যও এক বিশেষ ব্যক্তিত্ব হয়ে ওঠেন। মারুতি ৮০০ তাঁর এমন এক অবদান, যা ভারতীয় মধ্যবিত্তের গাড়ি চড়ার স্বপ্নকে বাস্তবে রূপায়িত করেছিল, দেশের অর্থনৈতিক গতিকেও ত্বরান্বিত করেছিল।

ভারতীয় বাজারে মারুতি ৮০০

১৯৮০-এর গোড়ার দিকে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মারুতি এক সঙ্গী খুঁজছিল। ওসামু সুজুকি তখন ভারতের বিশাল বাজার সম্ভাবনা চিনতে পেরে, ডাইহাতসু, রেনল্ট, ফিয়াট, ফুজি হেভি ইন্ডাস্ট্রিজ এবং ভক্সওয়াগেনের মতো কোম্পানিকে পিছনে ফেলে একটি যৌথ অংশীদারিত্ব গড়ে তোলেন মারুতির সঙ্গে।

১৯৮২ সালের অক্টোবরে চুক্তি স্বাক্ষরের এক বছরের মধ্যেই মারুতি ৮০০-এর উৎপাদন শুরু হয় দেশে। এটিই ছিল ভারতের প্রথম সাশ্রয়ী মূল্যের গাড়ি, যা মধ্যবিত্তদে কাছে সহজলভ্য ও জনপ্রিয় হয়ে ওঠে।

মারুতি ৮০০-এর ফ্যান মনমোহন থেকে তেন্ডুলকর

মারুতি ৮০০ শুধুমাত্র একটি গাড়ি নয়, এটি ভারতীয়দের জীবনে এক আবেগের প্রতীক দাঁড়ায়। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও যে এই গাড়ির প্রতি দুর্বল ছিলেন, তা জানা যায় তাঁর প্রাক্তন দেহরক্ষী অসীম অরুণের কথায়।

অসীম জানান, এসপিজি নিরাপত্তার জন্য নির্ধারিত বিএমডব্লিউর পরিবর্তে মনমোহন সিং তাঁর পুরনো মারুতি ৮০০-অর প্রতিই বেশি টান অনুভব করতেন। তিনি প্রায়ই বলতেন, ‘আমি মধ্যবিত্তের একজন মানুষ এবং সাধারণ মানুষের জন্য কাজ করাই আমার দায়িত্ব।’

ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের প্রথম গাড়িও ছিল একটি মারুতি ৮০০। পরে তিনি অনেক নামীদামি স্পোর্টস কার কিনলেও, আজও তাঁর প্রথম গাড়িটির জন্য এক বিশেষ নস্টালজিয়া রয়েছে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘আমার প্রথম গাড়ি ছিল মারুতি ৮০০। দুঃখজনকভাবে এটি এখন আমার কাছে নেই। যদি কেউ এটি ফিরিয়ে এনে দিতে পারেন, আমি খুব খুশি হব।’

সেলিব্রিটি এবং সাধারণ মানুষের গাড়ি

পরিচালক ইমতিয়াজ আলির প্রথম গাড়িও ছিল ১৯৯৭ মডেলের মারুতি ৮০০। তিনি লকডাউনের সময় সেই গাড়ির একটি পুরনো ছবি শেয়ার করেন এবং জানান, তার প্রথম বড় রোড ট্রিপ হয়েছিল এই গাড়ি নিয়ে গোয়ায়।

ভারতের প্রথম মারুতি ৮০০-র গর্বিত মালিক ছিলেন হারপাল সিং। ৪৭ হাজার ৫০০ টাকায় কেনা এই গাড়ির চাবি স্বয়ং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার হাতে তুলে দেন আটের দশকে। পরবর্তীতে, দক্ষিণের সুপারস্টার মাম্মুটি এই মডেলটি সংরক্ষণ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

একটি যুগের অবসান

ওসামু সুজুকির প্রয়াণের মধ্য দিয়ে একটি যুগের সমাপ্তি ঘটলেও, তাঁর মারুতি ৮০০-র মাধ্যমে তিনি চিরকাল স্মরণীয় থাকবেন। এটি নিছক একটি গাড়ি নয়, ভারতের মধ্যবিত্তের জন্য স্বপ্নের সূচনা ছিল।


```