Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

ডিভোর্সের খুশিতে ৯ কিমি রাস্তা দণ্ডী কাটলেন! মানত পূরণে মন্দিরে যোগেশ, ভাইরাল ভিডিও

বিবাহবিচ্ছেদের পর মানত পূরণে ৯ কিলোমিটার দণ্ডী কেটে মন্দিরে পৌঁছলেন উত্তরপ্রদেশের যোগেশ। বস্তি জেলার এই অদ্ভুত ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তুমুল চর্চা।

ডিভোর্সের খুশিতে ৯ কিমি রাস্তা দণ্ডী কাটলেন! মানত পূরণে মন্দিরে যোগেশ, ভাইরাল ভিডিও

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 31 March 2026 19:39

দ্য ওয়াল ব্যুরো: বিবাহবিচ্ছেদের খুশিতে ৯ কিলোমিটার দণ্ডী কাটলেন (Dandavat Yatra)! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বস্তি জেলায় এক অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিজের বৈবাহিক সম্পর্ক থেকে মুক্তি পাওয়ার কৃতজ্ঞতা জানাতেই যোগেশ (Yogesh) নামে এক ব্যক্তি এই বিরাট পথ অতিক্রম করেছেন। গ্রাম থেকে সিদ্ধ পীঠ বৈরওয়া সময় মাতা মন্দির পর্যন্ত তাঁর এই যাত্রার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video)।

জানা গেছে, পেশায় দিল্লির ইন্টিরিয়র ডিজাইনার (POP কাজ) যোগেশ ২০২২ সালে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে শুরু হয় প্রবল অশান্তি। যোগেশের দাবি, অল্প আয় এবং কাজের অনিয়মিত সময়ের কারণে স্ত্রীর সঙ্গে তাঁর প্রায়ই বিবাদ হতো। এই মানসিক টানাপোড়েন থেকে মুক্তি পেতে তিনি বৈরওয়া সময় মাতা মন্দিরে মানত করেছিলেন যে, যদি তাঁর বিবাহবিচ্ছেদ হয়, তবে তিনি দণ্ডী কেটে দেবীকে ধন্যবাদ জানাবেন। ২০২৫ সালে আইনিভাবে বিচ্ছেদ সম্পন্ন হতেই তিনি নিজের সেই মানত পূরণ করার সিদ্ধান্ত নেন।

উত্তরপ্রদেশের নরখোরিয়া গ্রামের বাসিন্দা যোগেশকে এই কাজের জন্য প্রশাসনের বিশেষ অনুমতি নিতে হয়েছে। কারণ, ওই জেলায় তখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৫ ধারা (আগের ১৪৪ ধারা) জারি ছিল। ভানপুরের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হিমাংশু কুমার সমস্ত দিক বিচার করে তাঁকে প্রয়োজনীয় নিরাপত্তা ও দণ্ডী কাটার অনুমতি দেন।

 শনিবার ভোরে কোনও খাবার বা জল না খেয়েই যাত্রা শুরু করেন যোগেশ। পুরো ৯ কিলোমিটার পথ তিনি মাটিতে শুয়ে দণ্ডী কাটতে কাটতে এগিয়ে যান। তাঁর সঙ্গে ছিলেন বাবা-মা এবং গ্রামবাসী, যারা পথজুড়ে তাঁকে উৎসাহ জোগাতে ভক্তি স্লোগান দিচ্ছিলেন। দীর্ঘ পথ অতিক্রান্ত করার পর যখন তিনি সন্ধ্যায় মন্দিরে পৌঁছান, তখন তাঁর হাঁটুতে আঘাতের চিহ্ন এবং শরীরে চরম ক্লান্তির ছাপ ছিল। তবে মানত পূরণ করতে পেরে মানসিকভাবে তিনি স্বস্তি পেয়েছেন বলে জানান।

নিরাপত্তার স্বার্থে স্থানীয় থানার পক্ষ থেকে দু'জন পুলিশকর্মী তাঁর সঙ্গে মোতায়েন করা হয়েছিল। এদিকে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। নেটিজেনদের একাংশ একে ব্যক্তিগত মুক্তি ও মানসিক শান্তির প্রকাশ হিসেবে দেখলেও, বাকি অনেকেই বিবাহবিচ্ছেদের মতো একটি বিষয়কে এভাবে ঘটা করে উদযাপন করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।


```