Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বিমানের টয়লেটে আটকে গেলেন যাত্রী, কমোডে বসেই যাত্রা, মাঝআকাশে হুলস্থুল স্পাইসজেটে

বিমান অবতরণের পরে টয়লেটের দরজা ভেঙে বের করতে হয় যাত্রীকে।

বিমানের টয়লেটে আটকে গেলেন যাত্রী, কমোডে বসেই যাত্রা, মাঝআকাশে হুলস্থুল স্পাইসজেটে

শেষ আপডেট: 17 January 2024 12:35

দ্য ওয়াল ব্যুরো: সিটের বদলে কমোডে বসেই বিমানযাত্রা। গোটা পথটা বাথরুমে বসেই যেতে হল যাত্রীকে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম শুরু হয় মুম্বই থেকে বেঙ্গালুরুগামী স্পাইসজেট বিমানে। শেষ অবধি বিমান অবতরণের পরে টয়লেটের দরজা ভেঙে বের করতে হয় যাত্রীকে।

প্লেন ছাড়ার কিছুক্ষণ পরেই টয়লেটে যেতে হয় যাত্রীকে। আর সেখানে গিয়েই বিপত্তি বাঁধে। টয়লেটের দরজা খোলার সময় দেখেন লক হয়ে গেছে। দুমদাম দরজায় ধাক্কা মেরে, টানাটানি করেও দরজা না খোলায় তখন পরিত্রাহী চিৎকার করতে থাকেন যাত্রী। বিমান তখন মাঝআকাশে। যাত্রীর চিৎকারে ছুটে আসেন বিমানসেবিকারা। তাঁরাও চেষ্টা করেন দরজা খোলার। কিন্তু সবরকম চেষ্টাই ব্যর্থ হয়।

মুম্বই থেকে বেঙ্গালুরুগামী স্পাইসজেটের এসজি-২৬৮ বিমানে এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, ১০০ মিনিটের যাত্রার পুরোটাই ওই যাত্রীকে কমোডে বসে যেতে হয়। টয়লেটের ভেতরেই আটকে পড়েন তিনি। দরজার লকে গোলমালের কারণে বেরোতে পারেননি ওই যাত্রী। বিমানটি কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে সেখানকার ইঞ্জিনিয়াররা দুই ঘণ্টার চেষ্টায় টয়লেটের দরজা ভেঙে ওই ব্যক্তিকে বের করে আনেন। এরপর ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করে স্পাইসজেটের মুখপাত্র বিবৃতি দিয়ে বলেছেন, “১৬ জানুয়ারি স্পাইসজেটের মুম্বই-বেঙ্গালুরুগামী বিমানে এক যাত্রী টয়লেটে গিয়ে আটকে পড়েন। দুর্ভাগ্যবশত প্রযুক্তিগত ত্রুটির কারণে টয়লেটের দরজার লক আটকে যায়। গোটা যাত্রার বিমানের ক্রু মেম্বাররা লক খোলার চেষ্টা করে পারেননি। তবে বিমানসেবিকারা বাইরে থেকে ওই যাত্রীর মনোবল বাড়িয়ে গেছেন। বিমান অবতরণের পরে ইঞ্জিনিয়াররা এসে লক ভেঙে যাত্রীকে উদ্ধার করেন।


```