Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'খারাপ পোশাক পরা' মহিলাকে অ্যাসিড ছোড়ার হুমকি সোশ্যাল মিডিয়ায়, চাকরি গেল অভিযুক্ত যুবকের

পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেছে ওই মহিলার স্বামী। তিনি পরিষ্কার জানিয়েছেন, অভিযুক্ত নিকিতের আমার স্ত্রীর পোশাক পরা নিয়ে আপত্তি।

'খারাপ পোশাক পরা' মহিলাকে অ্যাসিড ছোড়ার হুমকি সোশ্যাল মিডিয়ায়, চাকরি গেল অভিযুক্ত যুবকের

অভিযুক্ত যুবক

শেষ আপডেট: 11 October 2024 10:44

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় মহিলাকে অ্যাসিড ছোড়ার হুমকি! যার জেরে তড়িঘড়ি চাকরি থেকে বরখাস্ত করা হল বেঙ্গালুরুর এক যুবককে। অভিযুক্তর নাম নিকিত শেট্টি। সূত্রের খবর, 'খারাপ পোশাক' পরার কারণেই মহিলাকে সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। 

ইতিমধ্যে পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেছে ওই মহিলার স্বামী। তিনি পরিষ্কার জানিয়েছেন, অভিযুক্ত নিকিতের আমার স্ত্রীর পোশাক পরা নিয়ে আপত্তি। সে কারণেই সরাসরি সে আমার স্ত্রীকে অ্যাসিড ছোড়ার হুমকি দিয়েছে। আপনারা দয়া করে এই পরিস্থিতি থেকে আমাদের রক্ষা করুন। আমার স্ত্রীকে বাঁচান। নাহলে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতেই পারে। 

নিকিতের এমন কার্যকলাপের খেসারত তাকে দিতে হয়েছে বলে খবর। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়তেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় বলে খবর। সোশ্যাল মিডিয়ায় কোম্পানির তরফে তাকে ছাঁটাইয়ের বিষয়টি পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

কোম্পানি জানিয়েছে, 'আমাদের কর্মী, নিকিত শেট্টি এক মহিলার পোশাক পরা নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তাঁকে অ্যাসিড মারার হুমকি দেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এর জন্য দুঃখিত। ইতিমধ্যে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।' 

পাশাপাশি কোম্পানির তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, আমরা চাই নিরাপদ এবং সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক। সে কারণে যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা তা নিয়েছে। পাঁচ বছরের জন্য নিকিতের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে। পুলিশের কাছেও যুবকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

যদিও কোম্পানির এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা অভিযুক্তর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন।


```