Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

সলমনকে খুনের ছক? শ্যুটিং চলাকালীন সেটে ঢুকলেন ব্যক্তি, তারপর..

বুধবার মুম্বইয়ের দাদার শিবাজী পার্কে একটি সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন ভাইজান।

সলমনকে খুনের ছক? শ্যুটিং চলাকালীন সেটে ঢুকলেন ব্যক্তি, তারপর..

ফাইল চিত্র

শেষ আপডেট: 5 December 2024 00:54

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে সলমন খানের শ্যুটিংয়ের এলাকায় বুধবার ঢুকে পড়লেন এক ব্যক্তি। তাঁর চলাফেরা দেখে সন্দেহ হয় নিরাপত্তরক্ষীদের। প্রশ্ন করলে পাল্টা হুমকি দেন তিনি। বলতে শোনা যায় কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম। 

বুধবার মুম্বইয়ের দাদার শিবাজী পার্কে একটি সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন ভাইজান। সেসময়ই অতর্কিতে এলাকায় ঢুকে পড়েন ওই ব্যক্তি। প্রশ্ন করতে পাল্টা বলেন, 'ডাকব লরেন্স বিষ্ণোইকে?' তাঁকে তড়িঘড়ি ধরে নিয়ে যায় পুলিশ। রাখা হয় শিবাজী পার্ক পুলিশ স্টেশনে।

তাঁর সঙ্গে আদৌ লরেন্সে গ্যাংয়ের কোনও যোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। কোন উদ্দেশে দাদার এলাকায় এসেছিলেন, জানলেনই বা কীভাবে শ্যুটিংয়ের ব্যাপারে, তাও খতিয়ে দেখা হচ্ছে। 

অক্টোবরে বাবা সিদ্দিকি খুনের দায়ভার নেয় বিষ্ণোই গ্যাং। সলমন ঘনিষ্ট বাবা সিদ্দিকির মৃত্যুর পর থেকেই নিরাপত্তা বাড়ান হয় ভাইজানের। এপ্রিলে তাঁর বাড়িতে গুলি চালায় এই কুখ্যাত গ্যাংয়ের সদস্যরা। সবমিলিয়ে বুধবারের এই ঘটনায় চাপে পুলিশ। নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। 


```