Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'ফেঁসে গিয়েছি', মহিলা সিআইএসএফ অফিসারকে দায়ী করে আত্মঘাতী যুবক! হোটেলে উদ্ধার ঝুলন্ত দেহ

মৃত্যুর আগে অভিষেক একটি ২০ মিনিটের ভিডিও রেকর্ড করেন।

'ফেঁসে গিয়েছি', মহিলা সিআইএসএফ অফিসারকে দায়ী করে আত্মঘাতী যুবক! হোটেলে উদ্ধার ঝুলন্ত দেহ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 4 March 2025 18:08

দ্য ওয়াল ব্যুরো: কর্ণাটকের (Karnataka) ম্যাঙ্গালুরুর (Mangaluru) লজ থেকে উদ্ধার হল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক যুবকের ঝুলন্ত দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যাই করেছেন তিনি। তবে ঘটনার তদন্ত শুরু করতেই সামনে এসেছে এক ভয়াবহ এক তথ্য। 

তদন্তকারীরা জানিয়েছেন গাজিপুরের বাসিন্দা বছর চল্লিশের ওই ব্যক্তির এমন সিদ্ধান্তের পিছনে রয়েছেন একজন মহিলা সিআইএসএফ অফিসার। যিনি নিজের তথ্য গোপন করে ওই ব্যক্তিকে নানাভাবে ফাঁসিয়েছিলেন বলে অভিযোগ।

সূত্রের খবর, চেন্নাইয়ের একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন অভিষেক সিং। কর্মসূত্রে ম্যাঙ্গালুরুতে এসেছিলেন। সেখানেই রাও অ্যান্ড রাও সার্কেলের কাছে একটি লজে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁর দেহ। পুলিশ জানতে পেরেছে ওই যুবক আত্মহত্যাই করেছেন কারণ, মৃত্যুর আগে অভিষেক একটি ২০ মিনিটের ভিডিও রেকর্ড করেন। মৃত্যুর আগে সেটি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে শেয়ারও করেন। 

ভিডিওতে তিনি দাবি করেন, তিনি জানতেন না সিআইএসএফের সহকারী কমান্ড্যান্ট মনিকা সিহাগ বিবাহিত এবং তিনি সন্তানের মা। ভুল বুঝিয়ে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক করেছিলেন তিনি। 

অভিষেকের ভাইয়ের অভিযোগ, মহিলাটি তাঁর কাছ থেকে ১০ থেকে ১৫ লাখ টাকা এবং প্রায় ৮ লাখ টাকার গহনা নিয়েছেন। পরে টাকা চাইলে তা দিতে অস্বীকার করায় তাঁদের সম্পর্কের কথা অফিসে গিয়ে জানানোর ভয় দেখান হয়। ভিডিওতে অভিষেককে বলতে শোনা যায় খুব খারাপভাবে তিনি তাঁর ফাঁদে পড়ে গিয়েছেন। তাঁর জীবন ধ্বংস হয়ে গিয়েছে। তাই তিনি আর বেঁচে থাকতে চান না। 

অভিষেকের অভিযোগ, ওই মহিলা নাকি মানুষকে প্রথমে প্রেমের জালে ফাঁসিয়ে জোর করে টাকা আদায় করেন এবং পরে হুমকি দেন। তিনি আরও উল্লেখ করেছিলেন যে, একাধিক ব্যক্তির সাথে তার একই রকম সম্পর্ক ছিল। 

কর্নাটকের পাণ্ডেশ্বর থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ১০৮ ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে। খোঁজ চলছে অভিযুক্ত মহিলার।


```