Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

অন্যের বউকে নিয়ে পালিয়েছিলেন যুবক, তাতে দুই পরিবারের ইটবৃষ্টি! মারা গেল ৫ বছরের শিশু

দুই পরিবারের লোকজন একে অপরের দিকে ইট-পাটকেল ছুড়তে থাকেন। সেই বচসার মধ্যে পড়ে ইটের আঘাতে মারাই গেল পাঁচ বছরের শিশু।

অন্যের বউকে নিয়ে পালিয়েছিলেন যুবক, তাতে দুই পরিবারের ইটবৃষ্টি! মারা গেল ৫ বছরের শিশু

দুই পরিবারের ঝামেলায় মৃত্যু ৫ বছরের শিশুর

শেষ আপডেট: 5 January 2025 18:58

দ্য ওয়াল ব্যুরো: গ্রামেরই এক গৃহবধূকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন যুবক। কয়েক মাস পর সেই যুবক এলাকায় ফিরে এলেও তখন তাঁর সঙ্গে ওই বধূ ছিলেন না। তাই নিয়েই যত ঝামেলা। দুই পরিবারের লোকজন একে অপরের দিকে ইট-পাটকেল ছুড়তে থাকেন। সেই বচসার মধ্যে পড়ে ইটের আঘাতে মারাই গেল পাঁচ বছরের শিশু। ইটবৃষ্টিতে আহত হন সেই পরিবারের আরও দু'জন। পুলিশ গোটা ঘটনার মামলা রুজু করেছে।

উত্তরপ্রদেশের অলওয়ারের ঘটনা। সেখানকার রামগড় থানার করাউলি খালসা গ্রামের বাসিন্দা জসমল। গত ৩ নভেম্বর নিহত শিশুর বাড়ির বউকে কথার জালে ফাঁসিয়ে পালিয়ে যান জসমল। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে শিশুর পরিবারের লোকজন।

অভিযুক্ত যুবক দিন দুয়েক আগেই গ্রামে ফিরেছিলেন। কিন্তু সঙ্গে ওই বধূ ছিলেন না। জসমলকে তাঁর ব্যাপারে প্রশ্ন করা হলে জসমল ও শিশুর পরিবারের মধ্যে বচসা শুরু হয়। সে এমনই পর্যায়ে পৌঁছয় যে ইট-পাটকেল ছোড়াছুড়ি শুরু হয় দু'পক্ষের মধ্যে। তাতেই আঘাত লাগে শিশুটির।

নিহত শিশুর পরিবারের অভিযোগ, জসমলের পরিবারের মহিলারা লাঠি, পাথর নিয়ে চড়াও হন তাঁদের উপর। তাতে পাঁচ বছরের শিশুও ছাড় পায়নি।

ঘটনায় জসমল, ইন্নাস এবং আরশাদ নামে তিন জনের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ আনা হয়েছে। ঘটনার পর থেকে তিন অভিযুক্ত পলাতক। রামগড়ের ডিএসপি সুনীল কুমার জানিয়েছেন, তাঁদের খোঁজে তল্লাশি চলছে।


```