জানা গেছে, ২৫তম বিবাহবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের আয়োজন করে, পরিবারের লোকজন ও অতিথিদের নিয়ে আনন্দ উদযাপন করছিলেন ওয়াসিম ও তাঁর স্ত্রী ফারাহ। আমন্ত্রিত অতিথিদের জন্য কার্ডও বিলি করা হয়েছিল।
.jpeg)
ওয়াসিম ও ফারাহ।
শেষ আপডেট: 4 April 2025 09:02
দ্য ওয়াল ব্যুরো: দম্পতির ২৫তম বিবাহবার্ষিকীর আনন্দ মুহূর্তের মধ্যেই শোকে পরিণত হল। ৫০ বছর বয়সি স্বামী ওয়াসিম সরওয়াত মঞ্চে নাচতে নাচতেই হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়লেন! উত্তরপ্রদেশের বেরেলি শহরের এই ঘটনায় স্তম্ভিত উপস্থিত আত্মীয় পরিজনরা।
অনুষ্ঠানের ভিডিও ফুটেজে দেখা গেছে, ওয়াসিম ও ফারাহ খুব সুন্দর জাঁকজমকপূর্ণ পোশাক পরে মঞ্চে পারফর্ম করছিলেন। তাঁদের আত্মীয়রাও নাচের আনন্দে মেতে উঠেছিলেন।
হঠাৎই ছন্দপতন। মঞ্চেই অচেতন হয়ে পড়ে গেলেন ওয়াসিম। তখনও কেউ ভাবতে পারেনি, এই পতনই শেষ পতন, জীবনের ছন্দ আর কোনও দিন মিলবে না!
The husband suffered a heart attack and died while dancing with his wife during their 25th Marriage Anniversary celebration in Bareilly.
— SK Chakraborty (@sanjoychakra) April 3, 2025
Om Shanti.????
From @indiatvnews pic.twitter.com/bs6hPsOggs
স্ত্রী ফারাহ ও আত্মীয়রা দ্রুত তাঁর কাছে ছুটে যান, কিন্তু তিনি আর সাড়া দেননি। দ্রুত নিকটস্থ বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পেশায় জুতো ব্যবসায়ী ওয়াসিমের এমন আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও আত্মীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।