Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

'মদ খাই, সেটা বড় ব্যাপার নয়, আমার আলু ফিরিয়ে দিন,' মাঝরাতে পুলিশকে ফোন মাতালের

পুলিশ জানতে চান, কী চুরি হয়েছে? উত্তরে প্রৌঢ় বলেন বাড়ির বারান্দায় খোসা ছাড়িয়ে আলু রেখেছিলেন তিনি। তারপর খেতে চলে যান ভেতরে। ফিরে এসে দেখেন তাঁর ছুলে রাখা আলু ‘ভ্যানিশ’ হয়ে গেছে।

'মদ খাই, সেটা বড় ব্যাপার নয়, আমার আলু ফিরিয়ে দিন,' মাঝরাতে পুলিশকে ফোন মাতালের

অভিযোগকারী মাতাল

শেষ আপডেট: 1 November 2024 18:29

দ্য ওয়াল ব্যুরো: ‘হ্যালো স্যার, শিগগিরি আসুন, আমার বাড়ি থেকে আলু চুরি হয়ে গেছে,’— ১১২ ডায়াল করে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন এক ব্যক্তি। কাঁদো কাঁদো গলায় অভিযোগ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারপর...

ঘটনাটি উত্তরপ্রদেশের হরদোইয়ের। দীপাবলির রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখেন ওই ব্যক্তি বাড়ির কাছের রাস্তায় বসে আছেন। ঢুলু ঢুলু চোখ। গলা অবধি মদ খাওয়া প্রৌঢ়র কাছে তদন্তকারীরা গোটা ব্যাপারটা জানতে চান। প্রশ্ন করেন, ‘আপনিই কি ফোন করেছিলেন?’ জড়ানো গলায় হাত নেড়ে জানান, ‘হ্যাঁ তিনিই অভিযোগকারী।’

এরপরই পুলিশ জানতে চান, কী চুরি হয়েছে? উত্তরে প্রৌঢ় বলেন বাড়ির বারান্দায় খোসা ছাড়িয়ে আলু রেখেছিলেন তিনি। তারপর খেতে চলে যান ভেতরে। ফিরে এসে দেখেন তাঁর ছুলে রাখা আলু ‘ভ্যানিশ’ হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে শেষে ১১২ ডায়াল করেন তিনি। 

পুলিশ এরপর জিজ্ঞেস করেন, কত আলু ছিল? তার উত্তরে ওই প্রৌঢ় বলেন, ‘২৫০ গ্রাম’। উত্তর শুনে যারপরনাই অবাক হয়ে যান পুলিশকর্মীরা। পাল্টা জিজ্ঞেস করেন ‘কেন মদ খেয়েছেন?’ উত্তরে প্রৌঢ়র সাফ জবাব, ‘দেখুন, দিনমজুরের কাজ করি। সারাদিন পর সন্ধ্যাবেলা একটু মদ নিয়ে বসি। কিন্তু সেটা প্রশ্ন নয়। আমার চুরি যাওয়া আলু খুঁজে দিন, ব্যাস। এর জন্যেই আপনাদের ফোন করেছি।’


```